ট্রাক্টর উল্টে কার্লভার্টের নীচে, চালক সহ মৃত তিন যুবক - The News Lion

ট্রাক্টর উল্টে কার্লভার্টের নীচে, চালক সহ মৃত তিন যুবক

 


দি নিউজ লায়ন;  নিয়ন্ত্রন হারিয়ে কালভার্টের নীচে পড়ল ট্রাক্টর, ট্রাক্টরে থাকা চালক সহ তিনজনের ঘটনাস্থলেই মৃত‍্যু। নিহতরা হলেন চালক মোসলেম মিঞা (২৬), অমিত বর্মন (১৯) এবং হরিবল বর্মন (১৯)। জানা গিয়েছে, মাথাভাঙ্গা ২ ব্লকের লতাপাতা গ্রাম পঞ্চায়েতের লাফাবাড়ি বুড়ি তোর্ষা নদীর তীরে নবীনের দোলা গ্রামের বাসিন্দা মোসলেম মিঞা জমি চাষ করতে যান। 


দ্বারিকামারীর বাসিন্দা দুই বন্ধু অমিত বর্মন এবং হরিবল বর্মনকেও সঙ্গে যান। কিন্তু তারা লাফাবাড়ি গ্রামে গেলে সেখানে একটি কালভার্টের উপর দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের নীচে উল্টে পরে ট্রাক্টর। শব্দ শুনে স্থানীয়রা ছুটে এসে দীর্ঘ চেষ্টার পর ট্রাক্টরের নীচে থেকে তিনজনকে বের করেন। ঘটনাস্থলেই মারা যায় তিনজন। তিন জনকে ঘোকসাডাঙ্গা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত বলে ঘোষণা করে। ঘটনাস্থলে ছুটে আসে ঘোকসাডাঙ্গা থানার পুলিশ। মৃত দেহ গুলি ময়না তদন্তে পাঠিয়ে তদন্তে পুলিশ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.