প্রশাসনিক তৎপরতায় জোড়া নাবালিকা স্কুল ছাত্রীর বিয়ে বন্ধ হল
দি নিউজ লায়ন; একসঙ্গে প্রশাসনিক তৎপরতায় জোড়া ২ নাবালিকার বিয়ে রুখল প্রশাসন। সন্ধ্যায় এই ঘটনায় ফরাক্কা-২ নম্বর কলোনি এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। জানা যায়, অষ্টম ও নবম শ্রেণীর দুই নাবালিকার সঙ্গে পার্শ্ববর্তী গঙ্গারামপুরের পাত্রের বিয়ে ঠিক হয়। সেই মতো বিয়ের আয়োজন থেকে শুরু করে ভোজের প্রস্তুতি পর্ব জোরকদমে চলছিল।
খবর পেয়ে পাত্রীর বাড়িতে এসে হাজির হন প্রশাসনের কর্তারা। দু’পক্ষের লোকজনকে বোঝানোর পর বিয়ে বন্ধে রাজি হন তাঁরা। ফরাক্কার বিডিও বলেন, দু’পক্ষকেই বোঝানো সম্ভব হয়েছে। তারা মুচলেকাও দিয়েছে। মানুষকে আরও সজাগ হতে হবে।একই এলাকার আরএক নাবালিকার বিয়ের বন্দোবস্ত চলছিল। প্রশাসনের লোকজন তার বাড়ি হাজির হওয়ার আগেই তারা বাড়ি ছেড়ে পালিয়ে যায়। এবিষয়ে স্থানীয় লোকজনকে সচেতন করা হয়েছে। পুলিস ও প্রশাসনের লোকজন নাবালিকার বিয়ে বন্ধের বিষয়ে মাইকিং করে প্রচার চালায়।

Post a Comment