মুখ্যমন্ত্রীর উদ্যশ্যে কুরুচিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বিরূদ্ধে মামলা করল পুরুলিয়া ব্লক তৃণমুল - The News Lion

মুখ্যমন্ত্রীর উদ্যশ্যে কুরুচিকর মন্তব্যের জেরে দিলীপ ঘোষের বিরূদ্ধে মামলা করল পুরুলিয়া ব্লক তৃণমুল

 


দি নিউজ লায়ন;     মুখ্যমন্ত্রীর উদ্যশ্যে কুরুচিকর মন্তব্যের জেরে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের বিরূদ্ধে মামলা করল পুরুলিয়া ব্লক তৃণমুল। গত বুধবার এই নিয়ে পুরুলিয়ার বোরো থানায় একটি  লিখিত অভিযোগ জানান মানবাজার ২ ব্লকের তৃণমূল সভাপতি সুজিত মাহাতো। গত ২৩ মার্চ বান্দোয়ান বিধানসভার বিজেপি প্রার্থীর সমর্থনে পুরুলিয়ার বোরোর হাটতলা ময়দানে নির্বাচনী জনসভা থেকে মুখ্যমন্ত্রী  তথা তৃণমূল নেত্রী মমতা বন্দোপাধ্যায়ের উদ্দেশ‍্যে কুরুচিকর মন্তব্য করেন দিলীপ। দিলীপ ঘোষের এই মন্তব্যের জেরে তীব্র নিন্দার ঝড় উঠে জেলার রাজনৈতিক মহলে। 


 এবার বিধানসভা নির্বাচন মিটতেই দিলীপ ঘোষের মন্তব্যের জেরে লিখিত অভিযোগ দায়ের করল  তৃণমূল। এদিন মানবাজার ২ ব্লক তৃণমূলেরসভাপতি সুজিত কুমার মাহাতো বলেন,এভাবে কু কথা বলে বাংলার মেয়েকে আক্রমণ করায় জঙ্গলমহল বান্দোয়ানের মানুষ তা মেনে নিতে পারেননি।  তাই এই বিধানসভা সহ গোটা রাজ্য বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দিয়েছেন।  বিপুল ভোটে জয়লাভ করেছে  তৃণমুল। আমাদের মুখ্যমন্ত্রীকে অপমান করেছে দিলীপ ঘোষ। তার মন্তব্যের জেরেই থানায় লিখিত ভাবে জানানো হয়েছে।  ওই ভিডিও ফুটেজকে সামনে রেখেই তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে বোরো থানার পুলিশ। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.