সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা, সোনারপুর, দেগঙ্গা ও কোচবিহার থেকে গ্রেপ্তার 3 - The News Lion

সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা, সোনারপুর, দেগঙ্গা ও কোচবিহার থেকে গ্রেপ্তার 3

 


দি নিউজ লায়ন;    সোশ্যাল মিডিয়ায় ভুয়ো পোস্ট করে বাংলায় অশান্তি পাকানোর চেষ্টা। সোনারপুর, দেগঙ্গা এবং কোচবিহার থেকে গ্রেপ্তার 3 ভাজপা সমর্থক। দুজনেই নামী শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র। সিআইডি সূত্রে খবর, ধৃতেরা হল অর্ঘ্য সাহা, আকাশ মণ্ডল এবং জয়ন্ত বর্মন। অর্ঘ্যের বাড়ি সোনারপুরের নতুনপল্লীতে। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইটিআই বিভাগের ছাত্র অর্ঘ‍্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্য।  দেগঙ্গার বাসিন্দা আকাশ ইঞ্জিনিয়ারিং-র ছাত্র। সেও বিজেপি সমর্থক। জয়ন্ত বর্মন এর বাড়ি ঘোকসাডাঙ্গা এসেও সক্রিয় বিজেপি সমর্থক বলে জানা গিয়েছে।


ভুয়ো পোস্টের অভিযোগে স্বতঃপ্রণোদিত হয়ে মামলা রুজু করে ৩ জনকে গ্রেফতার করা হল। সিআইডি সূত্রে খবর, গত কয়েকদিন ধরে বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় একাধিক ভুয়ো পোস্ট করা হচ্ছিল। কিছু সংঘর্ষের ছবি এবং ভিডিও আপলোড করে সেগুলিকে বাংলায় হচ্ছে বলে দাবি করা হচ্ছিল যদিও সেগুলি হয় অন্য রাজ্যের না হলে বাংলাদেশের ভিডিও এবং ছবি। এই ছবি এবং ভিডিও কোথা থেকে ছড়াচ্ছে তার তদন্তে নামে পুলিশ এবং সিআইডি। তদন্তে নেমে তারা জানতে পারে মূলত উত্তর এবং দক্ষিণ 24 পরগনা থেকে এই সমস্ত উস্কানিমূলক এবং সম্পূর্ণ মিথ্যে ভিডিও ছবি পোস্ট করা হচ্ছে। উদ্দেশ্য খুব স্পষ্ট, বাংলায় দুটি গোষ্ঠীর মধ্যে দাঙ্গা লাগানো। এরপরই অভিযানে নামে সিআইডি। বিভিন্ন সূত্র ধরে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের আইটিআই বিভাগের ছাত্র অর্ঘ্য সাহাকে গ্রেফতার করা হয়। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে দেগঙ্গা থেকে গ্রেপ্তার করা হয় আকাশ মণ্ডল নামে আরও এক ইঞ্চিনিয়ারিং পড়ুয়াকে।


 তদন্তকারীদের দাবি, এই দুজনই সক্রিয় বিজেপি কর্মী । বিজেপির যে আইটি সেল রয়েছে তার সঙ্গে এদের যোগ রয়েছে বলে জানা গিয়েছে। এদের ল্যাপটপ মোবাইল ফোন বাজেয়াপ্ত করে এই চক্রান্তের সঙ্গে আরও কারা জড়িত রয়েছে তার সন্ধান পেতে চেষ্টা করছেন তদন্তকারীরা। অন‍্যদিকে, ঘোকসাডাঙ্গা থানার ওসি দেবাশিষ রায় জানান, কোচবিহার জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন এলাকায় এধরনের অভিযান চলছে। বেশ কয়েকদিন ধরে জয়ন্ত বর্মন নামে অভিযুক্ত ব্যক্তি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভুয়ো ভিডিও ছবি পোস্ট করছিলো, প্ররোচনামূলক মন্তব্য করছিল তাই তাকে গ্রেফতার করা হয়েছে।

এছাড়াও গুজবে কান না দিতে ও গুজব ছড়ানো রুখতে বিভিন্ন এলাকায় মাইকযোগে প্রচারাভিযান চলছে বলে তিনি জানান।যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও সমস্যা এড়াতে যেকোনো সময়ে থানায় যোগাযোগ করার আবেদন জানান তিনি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.