পাহাড়ের গ্লেনারিস হচ্ছে কোভিড হাসপাতাল
দি নিউজ লায়ন; করোনা সংক্রমণ বাড়ছে পাহাড়ে। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়ালো গ্লেনারিস। পাহাড়ের অন্যতম 'হেরিটেজ' গ্লেনারিস-এ হচ্ছে কোভিড রোগীদের হাসপাতাল-আইসোলেশন সেন্টার। থাকছে ৪০ থেকে ৪৫ অক্সিজেন বেড। সংস্থার পক্ষ থেকে শুক্রবার জানানো হয়, রাজ্য সরকারের নির্দেশ মত হোটেল রেস্তোঁরা পাব এমনিতেই বন্ধ। শুধুমাত্র বেকারি সেকশন চালু রেখে হোম ডেলিভারি করা হচ্ছিল কিন্তু পাহাড়ে যেভাবে করোনা সংক্রমণ বাড়ছে সেই বিষয়টি মাথায় রেখে রাজ্য স্বাস্থ্য দপ্তরের সঙ্গে কথা বলে গ্লেনারিসের একটি অংশকে করোনা রোগীদের আইসোলেশন ওয়ার্ড করার জন্য অনুরোধ করা হয়।
আপৎকালীন এই পরিস্থিতিতে বেকারি চালানোর চেয়ে মানুষের পাশে দাঁড়ানো প্রয়োজন বলে তারা মনে করছেন তাই এই সিদ্ধান্ত। প্রতিষ্ঠান অন্যতম কর্তা অজয় এডওয়ার্ড জানান, ' ইতিমধ্যেই রাজ্য স্বাস্থ্য দপ্তর এবং জেলা স্বাস্থ্য দপ্তরের বেশ কয়েকজন আধিকারিক গ্লেনারিসের কোথায় কোভিড রোগীদের আইসোলেশন ওয়ার্ড করা যায় তার প্রাথমিক পর্যবেক্ষণ ছেড়ে দিয়েছেন। খুব দ্রুত চালু করে দেয়া যেতে পারে এই ওয়ার্ড। একই সঙ্গে করোনা আক্রান্তদের জন্য আপৎকালীন ভাবে 40 থেকে 45 বেডের ব্যবস্থাও করা যেতে পারে। পরিকাঠামো যা রয়েছে তাতে অক্সিজেন বেডের ব্যবস্থা করাও সম্ভব বলে মনে করা হচ্ছে।'

Post a Comment