তপসিখাতায় এম্বুলেন্সের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ - The News Lion

তপসিখাতায় এম্বুলেন্সের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যুর ঘটনায় সড়ক অবরোধ করে বিক্ষোভ

 


দি নিউজ লায়ন;  ফের তপসিখাতায় পথ দুর্ঘটনার ঘটল। এবার এম্বুলেন্সের ধাক্কায় দুই বাইক আরোহীর মৃত্যু হয়েছে। প্রতিবাদে তপসিখাতায় আলিপুরদুয়ার ফালাকাটা সড়ক অবরোধ করে বৃহস্পতিবার সকালে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে ২৪ ঘন্টা ট্রাফিক  পুলিশ মোতায়েনের দাবি তুলেছেন স্থানীয়রা।  এই অবরোধের জেরে এদিন সকালে তপসিখাতায় আলিপুরদুয়ার ফালাকাটা সড়কে যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে অবশ্য অবরোধ তুলে দেয়। জানা গিয়েছে  বুধবার গভীর রাতে তপসিখাতা বাজার সংলগ্ন এলাকায় অ্যাম্বুলেন্সেেের ধাক্কায় মৃত্যু হয় ২ লটারি বিক্রেতার। মৃত ব্যক্তিদের নাম সুকানন্দ রায় (৫০)ও তপন দাস(২৫)। দুজনেই তপসিখাতা এলাকার বাসিন্দা। 


কাজ সেরে একটি  মটোরবাইকে করে বাড়ি ফিরছিলেন। সেই সময় আলিপুরদুয়ার আয়ুশ হাসপাতাল( কোভিড হাসপাাাাতালতত) থেকে আলিপুরদুয়ার গামী এক অ্যাম্বুলেন্স পিছন থেকে এসে সজোরে ধাক্কা মারে। ধাক্কা লাগতেই তারা দুজনেই বাইক থেকে ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে আলিপুরদুয়ার জেলা হাসপাতালে নিয়ে আসেন। সেখানেই তাঁদের মৃত্যু হয়। উল্লেখ্য কিছুদিন আগেই ওই এলাকায় টিউশন যাওয়ার পথে তপসিখাতা বাজারে   পথ দুর্ঘটনায় মৃত্যু হয় তপসিখাতা হাই স্কুলের একাদশ শ্রেণির এক স্কুলছাত্রীর। সেই আতংংক  এখনও রয়েেেছেছ  এলাাাাকায়। 


এই এলাকায় লাগামছাড়া গাড়ির গতি বেগ এর ফলেই এই ধরনের দুর্ঘটনা বলে অভিযোগ স্থানীয়দের। লাগাতার ওই এলাকায় পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার সকাল ১১ টা নাগাদ  পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকার স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় আলিপুরদুয়ার থানার পুলিশ।  পরবর্তীতে অবরোধকারীদের সঙ্গে মধ্যস্থতায় সমস্যা সমাধানের আশ্বাস দিলে, প্রায় ৪৫ মিনিট পর বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয়। স্থানীয় বাসিন্দা বিধান দাস,স্বপন বর্মন, বাপ্পি রায় বলেন- তপসিখাতা শালবাড়ি কোভিড আয়ুষ রোডে প্রতিনিয়ত লাগামছাড়া গাড়ির গতি বেগ। সেই কারনে এর আগেও পথ দুর্ঘটনায় মৃত্যুর ঘটনা ঘটেছে। এই এলাকায় আমরা ২৪ ঘন্টা রাস্তায় ট্রাফিক পুলিশ সহ দুর্ঘটনা রোধে অন্যান্য ব্যবস্থা রাখার দাবি করছি। আলিপুরদুয়ার থানা সুত্রে জানা গিয়েছে পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।স্থানীয়দের দাবি পুরনের আশ্বাস দিয়েছে প্রশাসন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.