আজ আলিপুরদুয়ার জেলা হাসপাতালে অক্সিজেন প্লান্টের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সিলিন্ডার এসে পৌছেছে
দি নিউজ লায়ন; আলিপুরদুয়ার জেলা হাসপাতালের অক্সিজেন প্লান্ট ১৫ দিনের মধ্যেই চালু হয়ে যাবে। জেলা হাসপাতালের অক্সিজেন প্লান্ট থেকে পাইপ লাইনে জেলা হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে রোগীদের বেডে পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করা হবে। বুধবার জেলা হাসপাতালের অক্সিজেন প্লান্টের প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সিলিন্ডার এসে পৌছেছে। জানা গিয়েছে বুধবার ওই প্ল্যান্টের জন্য ভিন রাজ্য থেকে অক্সিজেন সিলিন্ডার নিয়ে আসা হয় । গাড়িতে করে ওই সিলিন্ডার এদিন জেলা হাসপাতালে আনা হয়েছে ।
পাশাপাশি বেশ কিছু যন্ত্রপাতিও এদিন আনা হয়েছে।জেলা হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দিন কয়েকের মধ্যেই জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট চালু হয়ে যাবে । এর জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ । আলিপুরদুয়ার জেলা স্বাস্থ্য দফতরের সি এম ও এইচ গিরিশ চন্দ্র বেরা বলেন, " কয়েকদিনের মধ্যে আলিপুরদুয়ার জেলা সদর হাসপাতালের অক্সিজেন প্লাট চালু হবে। সেই প্লান্টের প্রয়োজনীয় সিলিন্ডার ও যন্ত্রপাতি এসেছে। এই প্লান্টের কাজ শেষের পথে। খুব তাড়াতাড়ি আমরা এই প্লান্ট চালু করব।"

Post a Comment