হেলমেট বিহীন ভাবেই গাড়িতে রেস! সজোরে লাইটপোস্ট ধাক্কা মেরে গুরুতর জখম যুবক - The News Lion

হেলমেট বিহীন ভাবেই গাড়িতে রেস! সজোরে লাইটপোস্ট ধাক্কা মেরে গুরুতর জখম যুবক

 


দি নিউজ লায়ন;     আজ বিকাল চারটে নাগাদ, শান্তিপুর শহরের বড় গোস্বামী পাড়ায় বড় গোস্বামী বাড়ির গেটের সামনে একটি লাইটপোস্টে সজোরে ধাক্কা মারে বে নিয়ন্ত্রণ একটি নতুন নাম্বার প্লেট বিহীন গাড়ি । পেছনে বসে থাকা শ্রেষ্ঠ দ্বীপ ধর হেলমেট হাতে নিয়ে বসে ছিল, ধাক্কা লাগাতে পেছন থেকে উল্টে পড়ে গুরুতর জখম হয় পা! চালক বিশাল কুন্ডু তারই বন্ধু লাইটপোস্টে ধাক্কামারা সাথে সাথে মাথার পেছনে একটি অংশ গর্ত হয়ে যায় বীভৎস আকারের রক্ত বেরিয়ে রাস্তা ভেসে যায়। পথচলতি এক টোটো চালক তাদের হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে গিয়ে বীভৎস রক্ত থাকে মোটর বাইক চালক বিশালের মাথা থেকে, প্রাথমিক চিকিৎসার পরই শারীরিক অবস্থার অবনতি দেখে এরপর তাকে শক্তিনগর সদর হাসপাতালে স্থানান্তরিত করা হয়। 

 

দুর্ঘটনাস্থলের কিছুটা আগে একটি রেশনের দোকানে আসা প্রত্যক্ষদর্শীরা জানান তিনটে মোটরসাইকেল পাশাপাশি তীব্র গতিতে এই জনবহুল এলাকার মধ্যে দিয়ে যাচ্ছিলো। হঠাৎই একেবারে ডানপাশের মোটরসাইকেলটি ডানদিকের একটি লাইটপোস্টে ধাক্কা মারে এবং বীভৎস শব্দ হয়, নতুন ওই নাম্বার প্লেট বিহীন গাড়িটিও ভেঙে যায়। এরপর ঘটনাস্থলে পুলিশ এসে গাড়িটি থানায় নিয়ে যায়। সূত্রের খবর অনুযায়ী জানা যায় বিশাল কুন্ডু বাবা মার একমাত্র সন্তান, একমাস আগে  মা-বাবার আপত্তি থাকা সত্ত্বেও এক প্রকার জোর করেই করে গাড়ি কিনে দিতে বাধ্য করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায়ই  শহরের প্রধান এবং বিভিন্ন রাস্তা দিয়ে এ ধরনের ছেলেরা হেলমেট বিহীন ভাবে অত্যধিক জোরে রেষারেষি করে গাড়ি নিয়ে, প্রশাসনিক উদাসীনতা এবং পারিবারিক গুরুত্বহীনতা ফলে এর আগেও  এভাবেই চলে গেছে বেশকিছু কিশোর যুবকের প্রাণ!

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.