সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার - The News Lion

সদ্যোজাত শিশুর মৃতদেহ উদ্ধার

 


দি নিউজ লায়ন;   নবদ্বীপ পৌরসভা এলাকার পার্শ্ববর্তী বাবলারি গ্রাম পঞ্চায়েত এলাকা ও মালঞ্চ পাড়া বিষ্ণুপ্রিয়া হল্ট সংলগ্ন নবদ্বীপ পৌরসভার ভাগার থেকে এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হল ওই এলাকায়। মঙ্গলবার বিকেলে ভাগাড়ের ভেতরে একটি পরিত্যক্ত পলিথিনের প্যাকেট নিয়ে কুকুরের টানাটানি করার ঘটনা দেখে সন্দেহ হয় ওই এলাকার স্থানীয় বাসিন্দাদের।


 বিষয়টি নজরে আসার পর প্যাকেটের কাছাকাছি যেতেই একটি  সদ্যজাত শিশুর মৃতদেহ লক্ষ্য করেন প্রত্যক্ষদর্শীরা। বিষয়টি জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ওই এলাকায়। পূর্বে একইভাবে সদ্যজাত শিশুর মৃতদেহ পাওয়া গিয়েছিল ওই এলাকায় বলে জানা গিয়েছে স্থানীয় সূত্রে। এরপর এলাকাবাসীর পক্ষ থেকে সম্পূর্ণ বিষয়টি জানানো হয় নবদ্বীপ থানায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.