কিশোরীকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ১
দি নিউজ লায়ন; কিশোরীকে অপহরণের অভিযোগে পুলিস এক যুবককে গ্রেপ্তার করেছে। ঘটনাটি গলসি থানা এলাকার। ধৃতের নাম ঝন্টু বাগ। গলসি থানার পারাজ গ্রামে তার বাড়ি। পুলিস জানিয়েছে, গলসি থানার বোলপুর গ্রামে বছর সতেরোর ওই কিশোরীর বাড়ি। গত ১৩ এপ্রিল সকাল ৭টা নাগাদ সে গলসি থানারই চাকতেঁতুল গ্রামে মাসীর বাড়িতে যাওয়ার জন্য বের হয়। তারপর থেকে তার খোঁজ মিলছিল না।
বিভিন্ন জায়গায় খোঁজখবর নিয়ে পরিবারের লোকজন জানতে পারেন, ঝন্টু কিশোরীকে অপহরণ করেছে। এরপরই কিশোরীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই সোমবার রাতে গলসি বাজার এলাকা থেকে পুলিস গ্রেপ্তার করে। ধৃতের কাছ থেকেই উদ্ধার হয় কিশোরী। বুধবার ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। এদিনই ম্যাজিস্ট্রেটের কাছে কিশোরীর গোপন জবানবন্দি নথিভুক্ত করায় পুলিস। ধৃতের জামিন মঞ্জুর করেন ভারপ্রাপ্ত সিজেএম।

Post a Comment