সবং ব্লকে পারিবারিক বিবাদে নিজের ভাই কে পিটিয়ে খুন করলো দুই ভাই - The News Lion

সবং ব্লকে পারিবারিক বিবাদে নিজের ভাই কে পিটিয়ে খুন করলো দুই ভাই

 


দি নিউজ লায়ন;  সবংয়ে পারিবারিক বিবাদের জেরে নিজের ভাইকে পিটিয়ে খুন করলো দুই ভাই।এমনটাই অভিযোগ করেছে মৃতের ছেলে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের ১৩ নং বিস্নুপুর অঞ্চলের মারকুন্ডুচকে। মঙ্গলবার রাতে জমি জায়গা বিবাদের জেরে তিন ভাইয়ের মধ্যে দ্বন্দ বাঁধে।আর এতেই এক ভাই বিশ্বজিৎ মহেশকে পিটিয়ে মেরে ফেলে পুকুর ধারে ফেলে পালিয়ে যায় তার দুই ভাই বলে অভিযোগ।


খবর পেয়ে সবং থানার পুলিশ ঘটনা স্থলে গিয়ে মৃতদেহ টি উদ্ধার করে থানায় নিয়ে আসে। বুধবার পুলিশ  মৃতদেহ টি খড়গপুর মহকুমা হাসপাতালের মর্গে ময়নাতদন্তের জন্য পাঠায়। নিজের ভাই কে খুনের অভিযোগে অভিযুক্ত দুই ভাই পলাতক।সবং থানার পুলিশ অভিযুক্ত পলাতক দুই ভাইয়ের সন্ধানে তল্লাশি শুরু করেছে।সেই সঙ্গে ঠিক কি কারনে ওই ঘটনা টি ঘটেছে তা খতিয়ে দেখার জন্য সবং থানার পুলিশ তদন্ত শুরু করেছে।ওই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা  দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.