লকডাউনে কর্মহীন তান্ত্রিক পরিবারের সহযোগিতার হাত বাড়ালো নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের জুনিয়ার অ্যাডভোকেট এবং আইন পড়ুয়া ছাত্র ছাত্রীরা
দি নিউজ লায়ন; লকডাউনে কর্মহীন হয়ে পরা সাধারণ মানুষের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিল নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের জুনিয়ার অ্যাডভোকেট ও আইনের ছাত্র ছাত্রীরা।। করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অংশিক লকডাউনের নির্দেশ জারি করেছে সরকার। যার ফলে ট্রেন ,বাস পরিষেবা সহ সব রকম গন পরিবহন ব্যবস্থা থেকে শুরু করে ছোট-বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানগুলো বন্ধ রয়েছে। স্বাভাবিকভাবেই এইসব প্রতিষ্ঠান কর্মরত কর্মীরা বা ট্রেনে বাসে যারা হকারি করে নিজেদের জীবিকা নির্বাহ করেন সেইসব মানুষজন আজ কর্মহীন হয়ে পড়েছেন।
ভয়াবহ এই অংশিক লকডাউন পরিস্থিতিতে মূলত সেইসব অসহায় দরিদ্র পরিবারগুলি পাশে থেকে তাদের মধ্যে তৈরি করা সুষম খাদ্য সরবরাহের দায়িত্ব ভার তুলে নিলেন নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের জুনিয়র আইনজীবী ও আইনের ছাত্র ছাত্রীরা। রবিবার দুপুরে নবদ্বীপ বেদরাপাড়া সংলগ্ন হাইল্যান্ড কলোনি এলাকায় দুই শতাধিক অসহায় মানুষজনদের মধ্যে প্রস্তুত করা খাবার বিতরণ করা হয় আইনজীবীদের পক্ষ থেকে।
তাদের এই মানবিক উদ্যোগে এলাকার সাধারণ মানুষ থেকে শুরু করে বেশ কয়েকজন সহানুভূতিশীল মানুষজনের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন বলে এই দিন জানান নবদ্বীপ বার অ্যাসোসিয়েশনের আইনজীবীরা। যতদিন না পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে ততদিন তাঁরা তাদের এই মানবিক প্রয়াস চলতে থাকবে বলে জানান উদ্যোক্তারা। এছাড়াও হতদরিদ্র পরিবারের শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে শিক্ষাদান করার জন্য ওই এলাকায় তাদের একটি অবৈতনিক পাঠদান কেন্দ্র রয়েছে বলেও জানিয়েছেন জুনিয়র আইনজীবীরা। অতিমারী পরিস্থিতিতে মানবিক আইনজীবিদের এই সমজিক উদ্যোগে স্বাভাবিকভাবেই খুশি ওই এলাকার মানুষজন।

Post a Comment