12 শয্যাবিশিষ্ট কোভিদ চিকিৎসা কেন্দ্র গড়ে তুললো কল্যাণী মাতৃ সদন - The News Lion

12 শয্যাবিশিষ্ট কোভিদ চিকিৎসা কেন্দ্র গড়ে তুললো কল্যাণী মাতৃ সদন

 



দি নিউজ লায়ন;   নদীয়ার কল্যাণীতে দিন দিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। হাসপাতালগুলোতে বেড নেই বললেই চলে। এই পরিস্থিতি এগিয়ে এলো কল্যাণীর মাতৃ সদন ও মন্দির সেবা ট্রাস্ট। বারোটি বেড নিয়ে তৈরি করলেন কোভিড হাসপাতাল। 


এই বিষয়ে হাসপাতালের মহারাজ বলেন, আপাতত বারোটি বেড নিয়ে তৈরি হয়েছে হাসপাতালটি। সমস্ত পরিষেবা মিলবে এখানে। এর মধ্যে দশটি বেড পাওয়া যাবে ভাড়ায়। আর দুটি বেড সম্পূর্ণ বিনামূল্যে। থাকছে পাঁচজন ডাক্তার। 

এদিন এই হাসপাতালটি ভার্চুয়াল উদ্বোধন করেন পঞ্চায়েত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। এই পরিস্থিতি ছোট এই হাসপাতালটি উদ্বোধন হওয়ায় খুশি এলকাবাসিরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.