বিধি উড়িয়ে লকডাউনের প্রথম দিনে খোলা দোকান, গ্রেপ্তার ১২ জন ব্যবসায়ী - The News Lion

বিধি উড়িয়ে লকডাউনের প্রথম দিনে খোলা দোকান, গ্রেপ্তার ১২ জন ব্যবসায়ী

 


দি নিউজ লায়ন; :লকডাউনের প্রথম দিনে সকাল ১০ টা নির্ধারিত সময়ের পর বিভিন্ন দোকান খোলা থাকায় অভিযান চালাল পুলিশ। সোনারপুর ও বারুইপুরে এই অভিযান চলে। বারুইপুরের কাছারি বাজার, পুরাতন বাজার, ফুলতলা, হাসপাতাল সংলগ্ন বাজার এলাকায় রবিবার বারুইপুর এস ডি পিও অভিষেক মজুমদার, আই সি দেবকুমার রায় অভিযান চালায়। মোট ১২ জন ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। বাজেয়াপ্ত করা হয়েছে ওজন বাটখারা। এদিন লকডাউনের শুরুর দিনেই সকালে কাছারি বাজারে মানুষের ভিড় উপচে পড়ে। 


অভিযোগ, এর মধ্যেই ডিমের দামের কালোবাজারি শুরু করেছে একদল ব্যবসায়ী। এর জেরে সাধারন মানুষকে বাজার করতে এসে নাজেহাল হয়ে ফিরে যেতে হয়েছে।  অনেক ক্রেতা অভিযোগ করেন, ডিমের দাম একলাফে ৬ টাকা করে নেওয়া হয়েছে। এমনকি, এক ট্রে ডিম কেউ ১৮০ টাকা কেউ ২১০ টাকা পর্যন্ত নিয়েছে।  ৯ টার পর থেকেই ডিম উধাও হয়ে গিয়েছে বাজারে। কোন কোন ব্যাবসায়ি ডিমের প্যাকেট অন্যত্র সরিয়ে রেখেছেন। যদিও ব্যবসায়ীদের সাফাই, ডিমের জোগান ঠিক মত আসেনি। তাই ডিমের আকাল হচ্ছে। এদিকে, বারুইপুরের পাশাপাশি সোনারপুরের স্টেশন বাজার, ঘাসিয়ারা বাজারে পুলিস অভিযান চালায়। মাইকিং করে সচেতন করা হয় মানুষজনকে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.