নিয়মিত আমন্ড বাদাম খেলে কী কী উপকার পাওয়া যায়
দি নিউজ লায়ন;
ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে: আমন্ড ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে। এই বাদামে কার্বোহাইড্রেট কম থাকে এবং স্বাস্থ্যকর ফ্যাট থাকে। এছাড়াও থাকে প্রচুর পরিমাণ ম্যাগনেসিয়াম। ডায়াবেটিসের রোগীদের শরীরে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়। তাই আমন্ড সেই ঘাটতি পূরণ করার পাশাপাশি ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে।
ওজন নিয়ন্ত্রণ করে : আমন্ড ওজন নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। আমন্ড হাই প্রোটিন সম্বৃদ্ধ ও খেলে পেট ভরে যায়। অন্য কিছু খাবার প্রবনতা কমে। এছাড়াও এতে ক্যালরির পরিমাণ কম। তাই আমন্ড খেলে ওজন কমে।
আমন্ড পুষ্টিগুণে সম্বৃদ্ধ: আমন্ড পুষ্টিগুণে সম্বৃদ্ধ। এতে প্রচুর পরিমাণে ফাইবার, প্রোটিন, ভিটামিন ই, ম্যাঙ্গানিজ, ম্যাগনেসিয়াম থাকে। এছাড়াও আমন্ড এর মধ্যে থাকে অ্যান্টিঅক্সিডেন্ট। যা শরীরের জন্য উপকারী।
কোলেস্টেরল কমায়: আমন্ড শরীরে কোলেস্টেরলের মাত্রা কমায়। কোলেস্টেরল হার্টের ক্ষতি করে যার ফলে হার্ট এ্যাটাকের মত গুরুতর সমস্যাও দেখা দিতে পারে। আমন্ড সেই কোলেস্টেরলের মাত্রা কমায়।
উচ্চ রক্ত চাপ নিয়ন্ত্রণ করে : যাঁরা হাই ব্লাড প্রেসার বা উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগেন দীর্ঘদিন ধরে এই সমস্যা শরীরের অন্য অঙ্গ প্রত্যঙ্গের ক্ষতি করে। আমন্ড খেলে উচ্চ রক্তচাপের সমস্যা থেকে মুক্তি পাওয়া যায়। এতে উপস্থিত ম্যাগনেসিয়াম উচ্চ রক্তচাপ কমাতে সাহায্য করে।

Post a Comment