পরিবার সহ করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোন - The News Lion

পরিবার সহ করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোন

 


দি নিউজ লায়ন;  করোনা আক্রান্ত দীপিকা পাড়ুকোন। দীপিকার বাবা, মা এবং বোন তিন জনেই করোনা পজিটিভ। গত মাসে স্বামী রণবীর সিংয়ের সঙ্গে দীপিকা নিজের বাড়ি বেঙ্গালুরু এসেছিলেন। পরিবারের সঙ্গে সময় কাটাতে। যাওয়ার পথে মুম্বই এয়ারপোর্টে মিডিয়ার ক্যামেরায় ধরা পড়েছেন রণবীর – দীপিকা।  অভিনেত্রীর বাবা জনপ্রিয় ব্যাটমিন খেলোয়াড় প্রকাশ পাদুকন, মা উজ্জলা এবং বোন অনিশার প্রায় ১০ দিন আগে করোনার কিছু সিমটম দেখা দেয়। 


তারা করোনা টেস্ট করায়। তাদের তিনজনের রিপোর্ট পজিটিভ আসে। দীপিকার মা এবং বোন বাড়িতে নিজেদের আইসোলেট রাখেন। কিন্তু বাবার শরীর তুলনামূলক বেশি খারাপ থাকায়  বেঙ্গালুরুর একটি নামী হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। সেখানেই চিকিৎসা চলছিল তাঁর। তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। এই সপ্তাহের শেষেই তাঁকে হাসপাতাল থেকে ডিসচার্জ করার কথা রয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.