বিকট এক শব্দে আঁতকে ওঠে সুভাষপল্লী এলাকার বাসিন্দারা - The News Lion

বিকট এক শব্দে আঁতকে ওঠে সুভাষপল্লী এলাকার বাসিন্দারা

 


দি নিউজ লায়ন;  বছর খানেক আগে দুর্গাপুরের নিউটাউনশীপ থানার অন্তর্গত সুভাষপল্লীর বাসিন্দা বেবি উপাধ্যায়ের স্বামী মারা যায়। মাস দেড়েক হলো বেবি উপাধ্যায়ের সাথে প্রণয়ের সম্পর্ক থেকে বিয়ে হয় পাড়ারই এক যুবকের। এরপর থেকেই এই বিয়েকে কেন্দ্র করে বেবির ভাই আরজুর সাথে পারিবারিক অশান্তি লেগেই ছিল। যে অশান্তির যবনিকা পড়লো বৃহস্পতিবার দুপুর একটা নাগাদ। বিকট এক শব্দে আঁতকে ওঠে সুভাষপল্লী এলাকার বাসিন্দারা, ঘর থেকে বাইরে বেড়িয়ে তারা দেখেন রক্তাত্ব গুলিবিদ্ধ অবস্থায় বাইরে বেড়িয়ে আসছে বেবি উপাধ্যায়।


 সাথে সাথে এলাকার মানুষজন নিউটাউনশীপ থানায় খবর দেন, অভিযোগ দিদিকে গুলি করে পুলিশ আসার আগেই পালিয়ে যায় বেবির ভাই আরজু উপাধ্যায়, আর পুলিশ এসে দেখে বেবির পিঠে ও বুকে গুলি লেগেছে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে আসানসোল দুর্গাপুর পুলিশের আধিকারিকরা। গোটা ঘটনায় এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে।নিউটাউনশীপ থানার পুলিশ অভিযুক্তের সন্ধানে খোঁজ চালাচ্ছে।*

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.