অসুস্থ করনা আক্রান্ত রোগীকে নিজের দায়িত্বে চিকিৎসাব্যবস্থা করালেন তৃণমূল নেতৃত্ব
দি নিউজ লায়ন; নদিয়ায় কল্যাণীর মদনপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনস্থ 2 নং গোবিন্দনগর মাঠপাড়ায় লক্ষ্মী দাস নামে এক মহিলাকে হাসপাতালে পাঠালেন নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুদীপ ঘোষ। দীর্ঘ সাতদিন ধরে অসুস্থ হয়ে রাস্তায় পড়ে ছিলেন ওই মহিলা। এলাকার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিজিত চৌধুরীকে সঙ্গে নিয়ে দুস্থ ও নিঃসঙ্গ মহিলার চিকিৎসার ব্যবস্থা করেন সুদীপ বাবু।
এই বিষয়ে সুদীপ ঘোষ বলেন, একজন মহিলা সাত দিন ধরে অসুস্থ হয়ে পড়ে রয়েছে আশেপাশের কেউ করোনার ভয়ে তার চিকিৎসার জন্য এগিয়ে আসেনি। তৃণমূল যুব সভাপতি অরিজিৎ চৌধুরীকে ও তিনি ওই মহিলা কে হাসপাতালে পাঠান।

Post a Comment