অজয়ের বালির চড় থেকে উদ্ধার একের পর এক শিবলিঙ্গ - The News Lion

অজয়ের বালির চড় থেকে উদ্ধার একের পর এক শিবলিঙ্গ

 


দি নিউজ লায়ন;   অজয়ের বালির চড় থেকে উদ্ধার একের পর এক শিবলিঙ্গ। খবর জানাজানি হতেই ভিড় জমালেন স্থানীয়রা। শুরু হয়েছে পুজোপাঠ। লাউদোহা ফরিদপুর ব্লকের গোগলা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত নতুন ডাঙ্গা এলাকার পাশেই বয়ে গিয়েছে অজয় নদী। সেখানেই দেখা মেলে শিবলিঙ্গগুলি। অজয় নদী থেকে বালি তোলার সময় বুধবার বিকালে একটি শিবলিঙ্গ বের হয়। বুধবার সেরকম গুরুত্ব না দিলেও বৃহস্পতিবার ফের বালি তোলার সময় বের হয় ৯টি শিবলিঙ্গ। স্থানীয়দের মধ্যে খবর জানাজানি হতেই ব্যাপক উৎসাহ এবং আলোড়ন সৃষ্টি হয়।


 স্থানীয় মহিলারা শিবলিঙ্গকে সিন্দুর মাখিয়ে এবং ধুপ ধুনো দিয়ে শুরু করে দেন পুজোপাঠ। স্থানীয়দের একাংশ দাবি করছেন করোনা থেকে উদ্ধার করতেই মহাদেব পাতাল থেকে উঠে এসেছে।খবর পৌঁছায় প্রশাসনিক মহলেও। ঘটনাস্থলে পৌঁছায় লাউদোহা ফরিদপুর থানার পুলিশ এবং বীরভূম জেলার খয়রাশোল থানার পুলিশ। এবিষয়ে ফরিদপুর ব্লকের বিডিও দেবজিৎ দত্ত জানান তাদের কাজের খবর আসা মাত্রই শিবলিঙ্গ গুলির নজরদারির জন্য পুলিশকে বলা হয়েছে। এ বিষয় নিয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.