রায়দিঘীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের - The News Lion

রায়দিঘীতে বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল দুই ভাইয়ের

 


দি নিউজ লায়ন; রবিবার সকাল সাড়ে ১০ টা নাগাদ পুকুরে টুলু পাম্প চালিয়ে অন্য পুকুরে জল দেওয়ার সময় হঠাৎই বিদ্যুৎ পৃষ্ট হলে মৃত্যু একই পরিবারের দুই ভাইয়ের।মৃতদের নাম মনোরঞ্জন ভুঁইয়া (৩৮), চিত্তরঞ্জন ভুঁইয়া(৪৩)।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার রায়দিঘী থানার পশ্চিম জটা গ্রামে।স্থানীয় সূত্রে জানা গিয়েছে পশ্চিম জটা গ্রামে বাসিন্দা চিত্তরঞ্জন ভুঁইয়া,মনোরঞ্জন ভুঁইয়া।তারা দুই ভাই।


এদিন সকালে মনোরঞ্জন ভুঁইয়া পুকুর পাড়ে টুলু পাম্প চালিয়ে অন্য একটি পুকুরে জল দিচ্ছিল।সেই সময় হঠাৎই বিদ্যুৎ পৃষ্ট হয় মনোরঞ্জন ভুঁইয়া।এই দৃশ্য দেখে মনোরঞ্জন ভুঁইয়ার দাদা চিত্তরঞ্জন ভুঁইয়া তাকে বাঁচাতে গিয়ে তিনিও বিদ্যুৎ পৃষ্ট হয়।স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে বিদ্যুৎহীন করে।আর বিদ্যুৎহীন হলে তারা বিদ্যুৎ পৃষ্ট দুই ভাইকে উদ্ধার করে রায়দিঘী গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়।


সেখানেই চিকিৎসকরা দুই জনকে মৃত বলে ঘোষণা করেন।খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ বাহিনী।পুলিশ দেহ দুটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠায়।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।পুলিশ জানান বিদ্যুৎ পৃষ্ট হয়ে একই পরিবারের দুই জনের মৃত্যু হয়।দেহ দুটি উদ্ধার করা হয়েছে।তবে কিভাবে এমন ধরনের ঘটনা ঘটলো সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে।এদিকে এই ঘটনায় এলাকায় নেমে আসে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.