কোভিডে আক্রান্ত বাবার চিকিৎসার খরচ যোগাতে না পেরে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছেলে - The News Lion

কোভিডে আক্রান্ত বাবার চিকিৎসার খরচ যোগাতে না পেরে কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মঘাতী ছেলে

 


দি নিউজ লায়ন;  দুর্গাপুর, ১৬ মেঃ বাবা কোভিডে আক্রান্ত হয়ে দুর্গাপুরের বিজড়ার একটি বে-সরকারি হাসপাতালে চিকিৎসাধীন।৩ লক্ষ টাকা বিল হয়েছে হাসপাতালে। বাবা এখনও হাসপাতালে। বিলের জন্য দেড় লক্ষ টাকা যোগাড় হলেও বাকী টাকা যোগাড় করতে পারেনি কুড়ুরিয়া ডাঙা মিলনপল্লীর বাসিন্দা  নিমাই করের ছেলে আকাশ কর।তাই রবিবার সে বাড়ির কুয়োর জলে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে বলে জানা গেল।


কোভিডে আক্রান্ত নিমাইবাবু ও আত্মঘাতী আকাশ আশিষ মার্কেটে গাড়ির যন্ত্রাংশের একটা ছোট দোকান  চালান।এই ঘটনায় শোকের ছায়া কুড়ুরিয়া ডাঙা মিলন পল্লী এলাকায়। স্থানীয়রা আকাশকে উদ্ধার কিরে দুর্গাপুরের একটি বে-সরকারি হাসপাতালে নিয়ে যায়।চিকিৎসকরা আকাশকে (২১ বছর)মৃত বলে ঘোষণা করা হয়।পুলিশকেও খবর দেওয়া হয়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.