দিলীপ ঘোষের গ্রামের মানুষ ও বিজেপিকে প্রত্যাখ্যান করে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে - The News Lion

দিলীপ ঘোষের গ্রামের মানুষ ও বিজেপিকে প্রত্যাখ্যান করে ভোট দিয়েছে তৃণমূল কংগ্রেসকে

 


দি নিউজ লায়ন;  বিজেপির রাজ্য সভাপতি তথা মেদিনীপুর লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষের বাড়ি ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম বিধানসভা কেন্দ্রের অন্তর্গত গোপীবল্লভপুর দুই ব্লকের কুলিয়ানা গ্রামে। কুলিয়ানা গ্রামে দুটি বুথ রয়েছে। ২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনেও ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ঝড়ের কাছে মাথা তুলে দাঁড়াতে পারেনি তৃণমূল কংগ্রেস। তার ওপর আবার বিজেপি রাজ্য সভাপতির গ্রাম বলে কথা। সদ্যসমাপ্ত বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি ক্ষমতায় আসবে বলে জোর কদমে প্রচার করা হয়। তবে তৃণমূল কংগ্রেস কর্মীরা বিজেপির তাণ্ডবের ফলে মুখ বন্ধ করে ঠান্ডা মাথায় কাজ করেছিল। রবিবার ভোট গণনা হয়। 


তাতে দেখা যায় যে দিলীপ ঘোষ যে বুথে ভোট দিয়েছিল সেই বুথে বিজেপি তৃণমূলের থেকে অনেক কম ভোট পেয়েছে।কুলিয়ানা জুনিয়র হাইস্কুলের ১১৮ নম্বর বুথে দিলীপ ঘোষ ভোট দিয়েছেন।ওই বুথে তৃণমূল কংগ্রেস ২৫৫ টি ভোট পেয়েছে,  বিজেপি পেয়েছে ১৮২ ভোট এবং সিপিএম ৬০ টি ভোট। এছাড়াও কুলিয়ানা প্রাথমিক বিদ্যালয়ের ১১৭ নম্বর বুথে তৃণমূল পেয়েছে  ৩২৬ ভোট বিজেপি পেয়েছে ২৫৩ ভোট এবং সিপিএম পেয়েছে  ২৩ টি ভোট। ওই এলাকা থেকে  নির্বাচিত রয়েছে বিজেপির পঞ্চায়েত সদস্য। বিধানসভা নির্বাচনে বিজেপিকে মানুষ প্রত্যাখ্যান করেছে তৃণমূল কংগ্রেসের প্রার্থী দুলাল মুর্মুকে ভোট দিয়েছেন । কুলিয়ানা গ্রামের এক ব্যক্তি বলেন গরুর দুধ থেকে সোনা পাওয়া যায় এমন মানুষ যদি রাজ্যের মুখ্যমন্ত্রী হয় তাহলে গোটা রাজ্যটাই অচল হয়ে যাবে। তাই কুলিয়ানা গ্রামের ছেলে দিলীপ ঘোষের কথা আমরা শুনিনি ।


আমরা জঙ্গলমহলের শান্তি ও উন্নয়নের কান্ডারী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের হাতকে শক্তিশালী করে তোলার জন্য তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছি। বিজেপির রাজ্য সভাপতির বুথে যেখানে বিজেপি' পিছিয়ে রয়েছে সেখানে গোটা রাজ্যে বিজেপি যে পিছিয়ে থাকবে তা আর বলার অপেক্ষা রাখেনা। তাই সবুজ সোমবার সবুজ আবির মেখে কুলিয়ানা গ্রামে দিলীপ ঘোষের বাড়ির সামনেই তৃণমূল কংগ্রেসএর কর্মী ও সমর্থকরা আনন্দে মেতে ওঠেন । স্থানীয় বিজেপি নেতৃত্বরা বলেন কেন এমন ঘটনা ঘটল তা খতিয়ে দেখা হবে। ওই এলাকায় দলের পঞ্চায়েত থেকে প্রধান হয়েছে বিজেপির। তা সত্ত্বেও কেন বিজেপি ভোট পেল না সেটা নিয়ে দলে আলোচনা করা হবে।তাই দিলীপ ঘোষের বুথে বিজেপি কে  মানুষ ভোট না দিয়ে তৃণমূল কংগ্রেসের প্রাথীকে ভোট দিয়েছেন  বলে স্থানীয়  বাসিন্দারা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.