তৃণমূলের বিপুল জয়ে সবুজ আবির মেখে আনন্দে মাতলেন ঝাড়গ্রাম পেপার মিলের শ্রমিকরা - The News Lion

তৃণমূলের বিপুল জয়ে সবুজ আবির মেখে আনন্দে মাতলেন ঝাড়গ্রাম পেপার মিলের শ্রমিকরা

 


দি নিউজ লায়ন;   বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করে রবিবার তৃণমূল কংগ্রেস তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতায় এসেছে। ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনে বিপুল ভোটে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা জয়লাভ করেছে। তাই দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কে ও ঝাড়গ্রাম জেলার বাসিন্দাদের এবং তৃণমূল কংগ্রেসের চার জন নির্বাচনী বিধায়ক দের অভিনন্দন জানিয়ে সোমবার সকালে  সবুজ আবির মেখে আনন্দে মেতে উঠলেন ঝাড়গ্রাম শহরের ইউনি গ্লোবাল পেপার মিলের শ্রমিকরা। 


ওই পেপার মিলের শ্রমিক সঞ্জয় মালি বলেন এই জয় বিজেপির মতো সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে জয়, এই জয় খেটে খাওয়া মানুষের জয় ,এই জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের জয়,এই জয় বাংলার মানুষের জয়। তাই ঝাড়গ্রাম পেপার মিলের প্রায় ৫০০ জন শ্রমিক আমরা একে অপরকে সবুজ আবির মাখিয়ে আনন্দ উপভোগ করেছি । করোনা পরিস্থিতির জন্য বিজয় মিছিল করা যাবে না। তাই পেপার মিলের গেটের সামনেই আমরা একে-অপরকে সবুজ আবির মাখিয়ে বিধানসভা নির্বাচনের জয় এর জন্য আনন্দ করেছি বলে পেপার মিলের শ্রমিকরা জানান। সেই সঙ্গে ওই পেপার মিলের শ্রমিকরা  বলেন আগামীদিনে এই পেপার মিলে তৃণমূলের শ্রমিক সংগঠন ছাড়া অন্য কোন রাজনৈতিক শ্রমিক সংগঠনের কোন অস্তিত্ব থাকবে না।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.