পুকুরের পাশে এক মধ্য বয়স্ক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকাকে ঘিরে তুমুল চাঞ্চল্য মালদায় - The News Lion

পুকুরের পাশে এক মধ্য বয়স্ক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকাকে ঘিরে তুমুল চাঞ্চল্য মালদায়

 


দি নিউজ লায়ন; পুকুর পাড়ে পরে রয়েছে তৃণমূলের দলীয় পতাকা। আর তার পাশেই এক মধ্য বয়স্ক ব্যক্তির নিথর দেহ পড়ে থাকাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের আম বাজার সংলগ্ন এলাকায়। সোমবার সকালে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনার পর তদন্তে আসে ইংরেজবাজার থানার পুলিশ। কিন্তু পুলিশ মৃত ব্যক্তির কোনরকম নাম ও পরিচয় জানতে পারে নি। মৃতদেহের পাশ  থেকে একটি সাইকেল, মাছ ধরার ছিপ এবং তৃণমূলের ঝাণ্ডা এবং একটি গামছা উদ্ধার করেছে পুলিশ । 


তবে মানিব‍্যাগে কোনরকম পরিচয় পত্র পাওয়া যায় নি। মৃতদেহটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে পুলিশ । পুলিশ সূত্রে জানা গিয়েছে, আম বাজার সংলগ্ন একটি নদীর ধারে ভেজা অবস্থায় জলের মধ্যে উপুড় হয়ে পড়েছিল ওই ব্যক্তির দেহ। তার বয়স আনুমানিক ৪০ থেকে ৪২ বছরের কাছাকাছি । 


ওই ব্যক্তির দেহ যেখানে পড়েছিল সেই পুকুর পাড়ে তৃণমূলের একটা ঝান্ডা ছিল। কাজেই এই বিষয়টি নিয়ে অনেক রহস্য দানা বাঁধছে। প্রাথমিকভাবে খুনের সন্দেহ করছে তদন্তকারী পুলিশ কর্তারা। যদিও আশেপাশের লোকজন ওই ব্যক্তিকে এলাকায় আগে কখনো দেখেনি বলে পুলিশকে জানিয়েছে । তাই পুরো ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি নিহত ব্যক্তি তৃণমূল সমর্থক হয়ে থাকতে পারেন রাজনৈতিক কারণে তাকে খুন করা হয়ে থাকতে পারে তবে তিনি স্থানীয় ব্যক্তি নন অন্যত্র খুন করে দেহ ফেলে রেখে গেছে দুষ্কৃতীরা।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.