তুফানগঞ্জে তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ
দি নিউজ লায়ন; কোচবিহার জুড়ে বিজেপির সন্ত্রাস অব্যাহত। এবার কুচবিহার তুফানগঞ্জ তৃণমূল কার্যালয়ে পুড়িয়ে দেয়ার অভিযোগ উঠল ভাজপা দুষ্কৃতীদের বিরুদ্ধে। তুফানগঞ্জ রেল স্টেশন সংলগ্ন এলাকার একটি পুরনো তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে। ঘটনা প্রসঙ্গে তৃণমূলের কোচবিহার জেলা। কোচবিহার জেলা তৃণমূলের মুখপাত্র শিবু পাল বলেন, তুফানগঞ্জ নাককাটি এলাকার একটি তৃণমূল কংগ্রেস কার্যালয় শুক্রবার রাতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা আগুন দিয়ে পুড়িয়ে দেয়।
সম্পূর্ণ কার্যালয়টি ভস্মীভূত হয়ে গেছে। ভেতরে থাকা চেয়ার-টেবিল টিভি সমস্ত কিছু পুড়ে ছাই হয়ে গেছে। এই বিষয়ে তুফানগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। আমরা কিছুতেই এই অরাজগতা মেনে নেব না। জেলা তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, একদিকে আমরা কোচবিহার জেলায় সন্ত্রাস নিয়ন্ত্রণের চেষ্টা করছি, ভীতসন্ত্রস্থ মানুষদেরকে আশ্বাস প্রদানের চেষ্টা করছি, অন্যদিকে বিজেপি সন্ত্রাসবাদীরা এইভাবে সন্ত্রাস ছড়িয়ে যাচ্ছে। সাধারণ মানুষ কখনই এই সন্ত্রাস মেনে নেবে না। আমরা আইনের উপর ভরসা রাখি, আইন সঠিক তদন্ত করবে।
বস্তুত নির্বাচনের আগে থেকে কোচবিহার জেলা জুড়ে অশান্তি করছে বিজেপির বহিরাগত দুষ্কৃতীরা। ইতিমধ্যেই বেশ কয়েকজন তৃণমূল কর্মী প্রাণ হারিয়েছেন কোচবিহারে বিজেপির হামলায়। এমনকি ভোট মিটে যাওয়ার পরও একাধিক তৃণমূল কর্মীর বাড়িতে হামলা হয়েছে। তৃণমূল কর্মীর মৃত্যু হয়েছে। প্রাক্তন তৃণমূল বিধায়ক উদয়ন গুহর উপর হামলা হয়েছে। তৃণমূলের অভিযোগ, কোচবিহার জেলা জুড়ে মানুষকে সন্ত্রস্ত করতে চাইছে বিজেপি। গোটা জেলা তারা দখল করতে চাইছে।

Post a Comment