কোভিড পরিস্থিতিতে রাজ্যের তৎপরতায় শিলিগুড়ি জেলা হাসপাতালে প্রস্তুত জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট
দি নিউজ লায়ন; কোভিড পরিস্থিতিতে রাজ্যের তৎপরতায় শিলিগুড়িতে প্রস্তুত জীবনদায়ী অক্সিজেন প্ল্যান্ট। রবিবার থেকেই শিলিগুড়ি জেলা হাসপাতালে কার্যকরী হতে চলছে একটি সম্পূর্ণ নতুন অক্সিজেন প্ল্যান্ট। কোভিড পরিস্থিতিতে দ্রুত শহরের শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতাল মিলে দুটি অক্সিজেন প্ল্যান্ট কার্যকরী হতে চলেছে। মঙ্গলবার পুর প্রশাসক গৌতম দেব জেলা প্রশাসনিক আধিকারিক ও স্বাস্থ্য আধিকারিকদের সঙ্গে বৈঠকে পর জানান শিলিগুড়ি জেলা হাসপাতালে অক্সিজেন প্ল্যান্ট বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে। দেশ জুড়ে কোভিডের দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তেই অক্সিজেন সংকট তৈরি হয়। দেশের বিভিন্ন রাজ্যে অক্সিজেন না পেয়ে মৃত্যুর গ্র্যাফ বাড়ছে।
পশ্চিমবঙ্গে সে আঁচ পড়তেই রাজ্যের তরফে তড়িঘড়ি সমস্ত জেলার হাসপাতালগুলিতে অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের কাজের নির্দেশ দেওয়া হয়। সে মতো শিলিগুড়ি জেলা হাসপাতাল ও উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালের অক্সিজেন প্ল্যান্ট স্থাপনের সিদ্ধান্ত নিয়ে কাজ শুরু হয়। এদিন পুর প্রশাসক গৌতম দেব জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যের পাশাপাশি শিলিগুড়ি শহরে অক্সিজেন প্ল্যান্টের কাজ তড়িৎ গতিতে চলছে। শনিবারের মধ্যেই শিলিগুড়ি জেলা হাসপাতালে সম্পূর্ণ নতুন অক্সিজেন প্ল্যান্টের স্থাপনার কাজ শেষ হবে। রবিবার থেকে জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টে অক্সিজেন উৎপাদন ও সরবরাহ অর্থাৎ সম্পূর্ণরূপে প্ল্যান্টটি কার্যকরী হবে। রবিবার থেকেই চালু হয়ে যাবে অক্সিজেন প্ল্যান্ট। পাশাপাশি উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে বসতে চলেছে আরও একটি অক্সিজেন প্ল্যান্ট সে বিষয়ে পুর প্রশাসক জানান মেডিকেল কলেজ ও হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টটির টেন্ডার হয়ে গিয়েছে। জেলাশাসক প্ল্যান্ট স্থাপনকারী এজেন্সির সঙ্গে কথা বলে দ্রুত কাজ সম্পন্ন করে যাতে তা কার্যকরী করা যায় তার নির্দেশ দিয়েছেন।
শিঘ্র মেডিকেলে শহরের দ্বিতীয় অক্সিজেন প্ল্যান্টিও চালু হয়ে যাবে। এদিকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ শিলিগুড়ি জেলা হাসপাতালের অক্সিজেন প্ল্যান্টটি স্থাপনার কাজ করছে। হাসপাতালে পেছনের ফাঁকা অংশে এই প্ল্যান্ট স্থাপন করা হয়েছে। কাজ প্রায় শেষের পর্যায়ে। এই অক্সিজেন প্ল্যান্টের সংলগ্ন এলাকায় ৪০শয্যার কোভিড ওয়ার্ড তৈরির কাজও একইসঙ্গে চলছে। এরমধ্যে ২০টি মহিলা ও ২০টি পুরুষ কোভিড শয্যা থাকছে। এই ওয়ার্ডে অক্সিজেন পাইপ লাইনের মাধ্যমে অক্সিজেন প্ল্যান্ট থেকে কোভিড ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ হবে বলে জানান হাসপাতালের সুপার প্রদীপ্ত ভট্টাচার্য্য। পাশাপাশি জানা গিয়েছে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে মিনিট প্রতি ১০০০লিটার বেগে অক্সিজেন পাইপ লাইনের মাধ্যমে ওয়ার্ডে সরবরাহ হবে।

Post a Comment