এবার ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর কোভ্যাক্সিন ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক - The News Lion

এবার ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর কোভ্যাক্সিন ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক

 


দি নিউজ লায়ন;  এবার ২ থেকে ১৮ বছর বয়সীদের উপর কোভ্যাক্সিন ট্রায়ালের অনুমতি পেল ভারত বায়োটেক। মঙ্গলবার কেন্দ্রীয় ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের (CDSCO) বিশেষজ্ঞ কমিটি এই অনুমতি দেয়। কমপক্ষে ৫২৫ জনের উপর দিল্লি ও পটনার এইমস হাসপাতালে ও নাগপুরের মেডিট্রিনা ইনস্টিটিউটে এই পরীক্ষা চালানো হবে বলে জানা গিয়েছে। 


 করোনার তৃতীয় ঢেউতে শিশুরা বেশি সংক্রমিত হওয়ার আশঙ্কায় বাচ্চাদের মধ্যে এই ভ্যাকসিনের কার্যকারিতা ও প্রতিক্রিয়া খতিয়ে দেখতেই দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ে চালানো হবে ট্রায়াল। খুব শীঘ্রই এই ট্রায়াল শুরু হবে। সব ঠিকঠাক থাকলে ন্যূনতম ২ বছর বয়সি শিশুদেরও কোভ্যাক্সিনের ডোজ দেওয়া যাবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.