করোনায় বিশ্বজুড়ে প্রতি দুজনের মধ্যে একজনের আয় কমেছে - The News Lion

করোনায় বিশ্বজুড়ে প্রতি দুজনের মধ্যে একজনের আয় কমেছে

 


দি নিউজ লায়ন;  করোনাতে বিশ্বজুড়ে প্রতি দুইজনের মধ্যে একজনের আয় কমেছে বলে গ্যালাপের এক তথ্যে উঠে এসেছে।  সেখানে বলা হয়েছে, নিম্নআয়ের দেশগুলোর মানুষ কাজ হারিয়ে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। আর সমীক্ষায় অংশগ্রহণকারীদের মধ্যে এখনও যারা কাজ কিংবা চাকরিতে আছেন, এদের অর্ধেকেরই আয় আগের চেয়ে কমে গেছে।


সোমবার যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালাপ এক সমীক্ষায় এই ফল প্রকাশ করা হয়। বিশ্বের ১১৭টি দেশের তিন লাখ মানুষের ওপর এই সমীক্ষা চালিয়েছে গ্যালাপ।এই সমীক্ষায় উঠে এসেছে যে, সুইজারল্যান্ডে সর্বনিম্ন ১০ শতাংশ ও থাইল্যান্ডে সর্বোচ্চ ৭৬ শতাংশ আয় কমেছে। কেনিয়া, উগান্ডা, বলিভিয়া, হন্ডুরাস, একুয়েডরে ও ইন্দোনেশিয়ায় এই হার ৭০ শতাংশ এবং যুক্তরাষ্ট্রে ৩৪ শতাংশ বেশি।


সমীক্ষায় আরও বলছে, করোনা সব দেশেই শ্রমজীবীদের জীবনকে কঠিন করে তুলেছে। পর্যটন, পণ্য বিক্রি ও রেস্তোরাঁয় তুলনামূলক কম বেতনে নারী কর্মীর সংখ্যা বেশি হওয়ায় তারা বিপদে পড়েছেন। সমীক্ষায় বলছে, বাংলাদেশ, ভারত, ফিলিপিন্স, জিম্বাবুয় ও কেনিয়াসহ ৫৭টি দেশের উত্তরদাতাদের ৬৫ শতাংশ বলেছেন, করোনার মধ্যে একটি সময় তাদের কাজ বন্ধ রাখতে হয়েছে। তবে সুইজারল্যান্ড, অস্ট্রিয়া ও জার্মানির উত্তরদাতারা বলছেন, তাদের মধ্যে কাজ বন্ধ রাখতে বাধ্য হওয়া ব্যক্তির সংখ্যা ১০ শতাংশের কম।

গ্যালপের এই সমীক্ষায় বলা হয়েছে,  তাদের উত্তরদাতাদের প্রতি তিনজনের একজন মহামারীর মধ্যে চাকরি বা ব্যবসা হারিয়েছেন। আর বিশ্বের প্রেক্ষাপটে তুলনা করলে এমন মানুষের সংখ্যা ১০০ কোটির বেশি হতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.