এক তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪ - The News Lion

এক তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় গ্রেপ্তার ৪

 


দি নিউজ লায়ন;   এক তৃণমূল সমর্থকের বাড়িতে হামলার ঘটনায় পুলিস বিজেপির ৪ জনকে গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে আউশগ্রাম থানার পঞ্চমাহালি এলাকায়। ধৃতদের নাম তারকনাথ বাগদি, উত্তম মেটে, গৌতম ঘোষ ও বংশী মেটে। আউশগ্রাম থানার প্রতাপপুরে তারকের বাড়ি। বাকিদের বাড়ি পঞ্চমাহালি গ্রামে। পুলিস জানিয়েছে, বুধবার রাত ৯টা নাগাদ তৃণমূল সমর্থক রাজু মেটের বাড়িতে বিজেপির লোকনজন লাঠি, রড প্রভৃতি নিয়ে হামলা চালায়। হামলার আগে গ্রামের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। রাজুর বাড়ি ভাঙচুর করা হয়। 


ঘরের আসবাবপত্রও ভাঙা হয়। রাজুকে প্রচণ্ড মারধর করা হয়। তাঁর স্ত্রী দীপু মেটে ও মেয়েকেও মারধর করা হয়। এমনকি জঙ্গলে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের হুমকি দেওয়া হয়। এরপর তারা চলে যায়। ঘটনার বিষয়ে দীপু থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। পুলিস ৫টি তির, ধনুক ও ২টি কুড়ুল বাজেয়াপ্ত করেছে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে শুক্রবার ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.