তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা চালানো এবং মারধরের ঘটনায় গ্রেপ্তার ৯ - The News Lion

তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা চালানো এবং মারধরের ঘটনায় গ্রেপ্তার ৯

 


দি নিউজ লায়ন;  তৃণমূল সমর্থকের বাড়িতে হামলা চালানো এবং মারধরের ঘটনায় বিজেপির ৯ জনকে পুলিস গ্রেপ্তার করেছে। ঘটনাটি ঘটে ভাতার থানার ওড়গ্রামে চক্রবর্তীপাড়ায়।  ধৃতদের নাম বাপন হালদার, বসু দলুই, কর্ণ হালদার, কৌশিক বাগ, আশিস বাগ, সন্দীপ দলুই, টিঙ্কু হালদার, ফুলি দলুই ও টুসু বাগ। চক্রবর্তীপাড়াতেই ধৃতদের বাড়ি। পুলিস জানিয়েছে, বুধবার সন্ধ্যা ৭টা নাগাদ বিজেপির বেশ কয়েকজন লাঠি, রড প্রভৃতি নিয়ে চক্রবর্তীপাড়ার বাসিন্দা রঘুনাথ সরকারের বাড়িতে হামলা চালায়। তাঁর পুত্রবধূকে রড দিয়ে মাথায় আঘাত করা হয়।


 স্ত্রীকে বাঁচাতে এসে প্রহৃত হন রঘুনাথের ছেলেও। রডের ঘায়ে তাঁর মাথা ফাটে। রঘুনাথের স্ত্রী ঝর্ণাকেও বিজেপির লোকজন রড ও লাঠি দিয়ে পেটায়। এরপর তারা উল্লাস করতে করতে চলে যায়। আর্তনাদ শুনে স্থানীয় বাসিন্দারা জখমদের উদ্ধার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন। ঘটনার বিষয়ে ঝর্ণা থানায় অভিযোগ দায়ের করেন। তৃণমূল করার কারণেই তাঁর বাড়িতে হামলা চালানো হয় বলে লিখিত অভিযোগে জানিয়েছেন তিনি। এরপরই বৃহস্পতিবার সকালে বাড়ি থেকে পুলিস তাদের গ্রেপ্তার করে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে ২০ মে ধৃতদের ফের আদালতে পেশের নির্দেশ দেন ভারপ্রাপ্ত সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.