রিটার্নিং অফিসারকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে পরাজিত শুভেন্দুকে জেতানো হয়েছে নন্দীগ্রামে, এর প্রতিবাদে হলদিয়া এ বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের - The News Lion

রিটার্নিং অফিসারকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে পরাজিত শুভেন্দুকে জেতানো হয়েছে নন্দীগ্রামে, এর প্রতিবাদে হলদিয়া এ বিক্ষোভ কর্মসূচি তৃণমূলের

 


দি নিউজ লায়ন; রিটার্নিং অফিসারকে হুমকি দিয়ে ভয় দেখিয়ে পরাজিত শুভেন্দুকে জেতানো হয়েছে নন্দীগ্রামে। ষড়যন্ত্র হয়েছে মমতার বিরুদ্ধে- এর প্রতিবাদে সোমবার দিনভর হলদিয়া এ বিক্ষোভ কর্মসূচি পালন করল যুব তৃণমূল। পুনর্গণনার  দাবি নিয়ে শিল্প শহর   হলদিয়া মঞ্জুশ্রী মোড়ে অবস্থান বিক্ষোভে শুরু করে। ফলে গণনা কেন্দ্রে আসা-যাওয়া সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। 


মঞ্জুশ্রী মোড়ে তৃনমূলের কর্মী-সমর্থকরা পুর্নগননার দাবি নিয়ে রাতভোর অবস্থান বিক্ষোভ দেখায়। সোমবারও সকাল থেকে অবস্থান বিক্ষোভ চলছে। নেতৃত্ব দেন জেলা তৃণমূল যুব কংগ্রেস সভাপতি সুপ্রকাশ গিরি এবং সহ-সভাপতিও হলদিয়া পৌরসভার চেয়ারম্যান ইন কাউন্সিলর আজগর আলী পল্টু।  ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ও কেন্দ্র বাহিনী মোতায়েন করা হয়। তৃণমূল নেতাকর্মীদের প্রশ্ন, রিটার্নিং অফিসার কিসের ভিত্তিতে বিজেপি প্রার্থী শুভেন্দুকে জেতালেন। একবার মমতাকে জয়ী ঘোষণার পর কেন ফের তা বদল করা হলো। 


যেখানে ভোট গণনা হচ্ছে সেখানে আচমকা কিভাবে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। কেন বিকল্প আলোর ব্যবস্থা রাখা ছিল না। তৃণমূলের অভিযোগ ইভিএম কারচুপি করা হয়েছে রিটার্নিং অফিসারকে ভয় দেখানো হয়েছে তাকে গানপয়েন্টে রেখে  গোটা ঘটনা ঘটানো হয়েছে। আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়েছেন পুর্নর্গণনা না হওয়া পর্যন্ত স্কুলের ভিতর থেকে কোন ইভিএম অন্য কোথাও নিয়ে যেতে দেবে না ।তার জন্য তারা  পথ আটকে ধরনায় বসে থাকবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.