আবারও এক সপ্তাহ বাড়ল লকডাউন - The News Lion

আবারও এক সপ্তাহ বাড়ল লকডাউন

  


দি নিউজ লায়ন;  গত কয়েকমাস দাপট দেখালেও এখন অনেকটাই  নিয়ন্ত্রণে রাজধানীর করোনা দৈনিক সংক্রমণের গ্রাফ। তাই একটু আশার আলো দেখছে দিল্লিবাসী। তারপরেও আরও এক সপ্তাহের জন্য লকডাউন বজায় রাখার সিদ্ধান্ত নিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। 


লকডাউন তুলে নেওয়ার বিষয়ে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান,  দিল্লিতে কোভিডগ্রাফ নীচের দিকে। এই প্রবণতা যদি আগামী দিনেও একই থাকে, তবে সে ক্ষেত্রে শর্তসাপেক্ষে ধীরে ধীরে ‘আনলক-পর্ব’ শুরু করার পথে হাঁটবে সরকার। এবং তা শুরু হবে আগামী ৩১ মে থেকে। তিনি এটাও বলেন, ‘এই মুহূর্তে আমাদের একমাত্র উদ্দেশ্য, দিল্লির সকল নাগরিককে আগামী তিন মাসের মধ্যে টিকাকরণ করা।


 সবাইকে টিকা দিতে পারলেই কোভিডের তৃতীয় তরঙ্গ থেকে বাঁচানো যাবে।’ দিল্লি স্বাস্থ্যদফতরের পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসেই দিল্লিতে করোনা সংক্রমণের হার যেখানে ২৫ শতাংশ ছিল, সেখানে শনিবার তা কমে ৩.৫৮ শতাংশে ঠেকেছে। বিগত তিন দিন ধরে দৈনিক সংক্রমণও তিন হাজারের নীচে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.