লালগোলায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২ - The News Lion

লালগোলায় যুবক খুনের ঘটনায় গ্রেফতার ২

 


দি নিউজ লায়ন;   লালগোলায় গণপিটুনিতে যুবক খুনের ঘটনায় অবশেষে রবিবার গ্রেফতার হয় ২। দিন কয়েক আগে লালগোলা থানার অন্তর্গত একডালিয়া বিরামপুর মাঠ লাগোয়া স্থান থেকে বছর ছত্রিশের যুবক জাহাঙ্গীর আলম কে চোর সন্দেহে পাটের জমির মধ্যে ধাওয়া করে পিটিয়ে খুন করে একদল উন্মত্ত গ্রামবাসী।ঘটনার পরই গোটা লালগোলা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়।


 হরিপুর গ্রামের বাসিন্দা জাহাঙ্গীরের স্ত্রী রাফিদা বিবি স্বামী কে চোর সন্দেহে পিটিয়ে মারার ঘটনায় যুক্ত থাকা দের গ্রেপ্তারের দাবিতে সরব হয়। জানা যায়, পরবর্তীতে অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি অভিযান চালিয়ে স্থানীয় বাউসী এলাকা থেকে ঘটনার মূল অভিযুক্ত রুবেল শেখ ও কামরুল কে গ্রেপ্তার করে। তাদের বিরুদ্ধে প্রত্যক্ষভাবে খুনের ঘটনায় যুক্ত থাকার অভিযোগে মামলা দায়ের করে ৭দিনের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে এদিন বিশেষ লালবাগ মহকুমা আদালতে তোলা হয়।


 শেষ পাওয়া খবরে জানা যায় বিচারক ওই দুই অভিযুক্তের  জামিনের আবেদন খারিজ করে তাদের পুলিশ হেফাজতের নির্দেশ দেন। পুলিশ ওই দুই খুনের ঘটনায় যুক্ত দের ম্যারাথন জেরা করে জাহাঙ্গীরকে গণপিটুনিতে ব্যবহৃত হাঁসুয়া উদ্ধার করতে সম্ভব হয়েছে। এই ঘটনায় আর কেউ বা কারা জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখছে পুলিশ। সবমিলিয়ে মর্মান্তিক এই ঘটনায় লালগোলার মানুষ দোষীদের কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.