হাওড়ায় কোভিড হাসপাতালে অব্যবস্থা নিয়ে ক্ষোভ
দি নিউজ লায়ন; হাওড়ার এক সরকারি কোভিড হাসপাতালে চূড়ান্ত অব্যবস্থার অভিযোগ উঠেছে। হাসপাতালে রোগীরা যেখানে ভর্তি রয়েছেন সেখানেও অস্বাস্থ্যকর পরিবেশ বলে অভিযোগ। অভিযোগ, হাসপাতালে নিয়মিত ক্লিনিং হচ্ছে না। পানীয় জল নেই। ফোনের সুব্যবস্থা নেই। এখানকার গ্রুপ ডি, সুইপার কম থাকায় ঠিকমতো পরিষেবা মিলছে না বলেও অভিযোগ। হাসপাতালে পর্যাপ্ত পরিকাঠামো নেই এর প্রতিবাদে আজ সরব হলেন এখানকার নার্সিং স্টাফেরা। তাঁরা সুপারের কাছে লিখিত অভিযোগও জানিয়েছেন। তাঁদের অভিযোগ, রোগীর পরিচর্যা করার মতো পরিকাঠামো নেই। মাস্ক, স্যানিটাইজার সহ অন্যান্য আনুসঙ্গিক সরঞ্জাম তাঁদের দেওয়া হচ্ছে না। এভাবে পরিষেবা দেওয়া তাঁদের পক্ষে অসম্ভব হয়ে উঠেছে।
দ্বিতীয় কোভিড ওয়েভ সাংঘাতিকভাবে এসেছে। এটা সামলাতে গিয়ে যে পরিকাঠামো থাকার প্রয়োজন তা পাওয়া যাচ্ছে না এই হাসপাতালে। এখানে পর্যাপ্ত সংখ্যক গ্রুপ ডি কর্মী, সুইপার পাওয়া যাচ্ছে না। দুজন রোগী পিছু ১২ ঘণ্টা করে একজন কাজ করছে। খুব বাজে অবস্থায় রোগীরা রয়েছেন। ওয়ার্ডে জল নেই। পিপি ডাম্প হয়ে পড়ে রয়েছে। রোগী বিছানা থেকে পড়ে গেলে তাকে তোলার লোক নেই। অক্সিজেন দেওয়ার জন্য সর্বক্ষণ কাউকে পাওয়া যায় না। ওয়ার্ড অপরিষ্কার অবস্থায় রয়েছে। জল পড়ে থাকছে বিভিন্ন জায়গায়। রোগী মারা গেলে সেই বডি পড়ে থাকছে। এখানে নিরাপত্তার অভাব আছে। তাদের দাবি প্রতিটি ফ্লোরে সিকিউরিটি চাই, ওয়ার্ড পরিষ্কার চাই। এর পাশাপাশি এখানে কাজের পরিবেশ চাই কাজ সুষ্ঠুভাবে যাতে সুষ্ঠুভাবে কাজ করা যায়। না হলে কাজ করা সম্ভব নয়। জনৈকা নার্সিং কর্মী জানান, রোগীদের পরিষেবা ঠিকভাবে দিতে পারা যাচ্ছে না। কারণ ওয়ার্ড নোংরা হয়ে রয়েছে। পিপিই দিনের পর দিন পড়ে আছে। বারবার জানানো সত্ত্বেও কর্নপাত করা হয়না। রোগীদের বাথরুমে জল উপচে ওয়ার্ডে চলে আসছে। ফলে ওয়ার্ডে গেলে পিপিই ভিজে যাচ্ছে। এছাড়াও যদি কোনো কারণে রোগী পড়ে যায় তার দায়ভার নার্সদের ওপর বর্তায়।
আরও অভিযোগ, ওয়ার্ডের একটিমাত্র ট্যাব দেওয়া হয়েছে। সেখানে ২০০ জন রোগী। সেই একটি ট্যাবে রোগীদের ফোন আসে। অনেক রোগী ফোন আসলে তা রিসিভ করা সম্ভব হচ্ছে না। এর ফলে রোগীর সাথে রোগীর আত্মীয় যোগাযোগ করা করিয়ে দেওয়া সম্ভব হয় না। এই সমস্যার কথা উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কিছু লাভ হয়নি। সেই কারণে এদিন পরিষেবা চালু রেখেই আন্দোলনের সিদ্ধান্ত নেওয়া হয়।

Post a Comment