জীবিত লোকের ডেথ সার্টিফিকেট - The News Lion

জীবিত লোকের ডেথ সার্টিফিকেট

 


দি নিউজ লায়ন;  জীবিত লোকের ডেথ সার্টিফিকেট দিলো হাসপাতাল।ঘটনাটি খোদ কল্যাণী কোভিড হাসপাতালের ঘটনা। শেষকৃত্যের জন্য ডোম বডি আনতে  গেলে। ডোমের চক্ষু চড়কগাছ।ঘটনা ঘিরে ব্যাপক চাঞ্চল্য জেলা জুড়ে।এই ঘটনায় হতবাক সুব্রত কর্মকারের পরিবার।একই সঙ্গে হতাশও।ধানতলা থানার হিজুলির বাসিন্দা বছর 26 এর সুব্রত কর্মকার জ্বর বুকে ব্যাথা একাধিক করোনা উপসর্গ নিয়ে প্রথমে রানাঘাট মহাকুমা হাসপাতাল এবং পরে কল্যাণী NSS কোভিড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন 12ই মে থেকে।


 এরপর 14ই মে  শুক্রবার হাসপাতালের এর তরফ থেকে রোগীর বাড়িতে খবর দেওয়া হয় তাদের রোগীর মৃত্যু হয়েছে। সঙ্গে সঙ্গে সুব্রতর বাবা ও দাদা হাসপাতালে আসে।যখন সুব্রতর শেষকৃত্যের জন্য অফিশিয়ালি পেপারস তৈরীর প্রক্রিয়ার পর সুব্রতর পরিবারের হাতে হাসপাতাল  থেকে  সুব্রতর ডেথ সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এরপরে ডোম কোভিড স্বাস্থ্যবিধি মেনে মৃতদেহ দাহ করার জন্য আনতে গেলে,তাঁর চক্ষু চড়কগাছ। দিব্যি সুস্থ কোভিড আক্রান্ত রোগী সুব্রত কর্মকার তখন বেডে বসে।সুব্রতর বাড়ির অভিযোগ হাসপাতালের গাফিলতিতে এতো বড় ঘটনা ঘটলো। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.