কুলটিকুরীতে বাঘের আতংক - The News Lion

কুলটিকুরীতে বাঘের আতংক

 


দি নিউজ লায়ন;  পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর থানার রূপনারায়ণ নদী লাগোয়া কুলটিকুরী এলাকার বাসিন্দারা বাঘের আতঙ্কে ভুগছেন। বেশ কয়েকদিন হল নদীর চরে থাকা ঝোপের মধ্যে থেকে বাঘের মতো দেখতে দুটি প্রাণী লোকালয়ে বেরিয়ে পড়তে শুরু করেছে ।মানুষ দেখতে পেলেই পালিয়ে যাচ্ছে ।তবে প্রাণী দুটি এখনো পর্যন্ত কোনো মানুষের বা গবাদিপশুর ক্ষতি করেনি। কিন্তু এলাকার বাসিন্দারা প্রাণী দুটি কে দেখে ভীষণভাবে ভয় পেয়ে যাচ্ছেন। স্থানীয় ঘাটাল বনদপ্তর এর রেঞ্জার বিশ্বনাথ মুদিকোরা বলেন দাসপুরের মতো জায়গায় বাঘ থাকার কথা নয়।


 বাগরোল নামে একটি প্রাণী রয়েছে। যেটি আকারে ছোট হলেও অনেকটা বাঘের মত দেখতে। ওই প্রাণীগুলি সাধারণত নদী সংলগ্ন চরে থাকা ঝোপে দেখতে পাওয়া যায়। কুলটিকুরী তে যে প্রাণীগুলিকে দেখে মানুষজন আতঙ্কিত হচ্ছে সেগুলি বাঘরোল হতে পারে বলে তিনি অনুমান করেন। প্রাণীটিকে চিহ্নিত করার জন্য বনদফতরের কর্মীরা নজর রাখছেন। ওই গ্রামের বাসিন্দা সুবল ঘোষ বলেন আমাদের এলাকা দিয়ে রূপনারায়ন নদী প্রবাহিত হয়েছে ।এই নদীর চরের আশেপাশে যে ঝোপ রয়েছে সেখানে কুকুরের থেকে একটু বড় আকারের এই প্রাণীটিকে দেখা যাচ্ছে ।


গায়ে বাঘের মতোই চাকা চাকা দাগ রয়েছে। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে সামনে ওই প্রাণীকে দেখতে পেয়ে অনেকে আতঙ্কিত হয়ে পড়েছেন। ওই প্রাণীর আনাগোনা বেড়ে যাওয়ায় এলাকার বাসিন্দারা একা একা রাস্তায় যেতে ভয় পাচ্ছেন। তাদের আশঙ্কা ওই প্রাণী দুটি বাঘ হবে ।তাই গ্রামবাসীদের পক্ষ থেকে বন দফতরের কাছে ওই প্রাণী দুটি কে ধরার জন্য আবেদন করা হয়েছে বলে গ্রামবাসীরা জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.