দিল্লির অক্সিজেন চোরাকারবার চক্রের সন্ধান করতে গিয়ে জাল সিমের হদিস, গ্রেফতার 2 - The News Lion

দিল্লির অক্সিজেন চোরাকারবার চক্রের সন্ধান করতে গিয়ে জাল সিমের হদিস, গ্রেফতার 2

 


দি নিউজ লায়ন; নামি সংস্থার সিমকার্ড জালিয়াতি চক্রের দু'জনকে সোমবার রাতে গ্রেপ্তার করল দিল্লি সাইবার সেল। বনগাঁ এবং গোপালনগর থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে বলেই বনগাঁ থানার পুলিশ সুত্রে জানা গেছে।পুলিশ জানিয়েছে ধৃতরা হল সৌরভ সাহা এবং পিন্টু পাল। ধৃতদের  মঙ্গলবার বনগাঁ আদালতের মাধ্যমে তিন দিনের ট্রানজিট রিমান্ড নিয়েছে দিল্লি পুলিশ।এদিনই তাদের দিল্লি নিয়ে যাওয়া হয়।


পুলিশ সূত্রে জানা গেছে বনগাঁর সুভাষপল্লির সৌরভ সাহা এবং গোপালনগরের পিন্টু পাল  দুজনেই একটি নামি সংস্থার সিমকার্ড বিক্রেতা। এরা গ্রাহকদের কাছ থেকে নথিপত্র নিয়ে সিমকার্ড বিক্রি করেন।গ্রাহকদের সেই নথির মাধ্যমে একাধিক ডুপ্লিকেট সিমকার্ড বিহার, ঝাড়খন্ডে বিক্রি করত তারা।সম্প্রতি দক্ষিন- পূর্ব দিল্লির এক বাসিন্দা দিল্লির সাইবার সেলে অভিযোগে জানিয়েছেন দিল্লির একটি চক্র কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের কালোবাজারি করছে।এই চক্রটি ফোন করে অক্সিজেন সাপ্লাইয়ের নাম করে অনলাইনে আক্রান্তের পরিবারের কাছ থেকে অগ্রিম টাকা নিচ্ছে।


কিন্তু টাকা দেওয়ার পর যোগাযোগ করলে  ঐ ফোন নম্বরের কোন অস্তিত্ব নেই বলা হচ্ছে।গত ৫ মে দিল্লির এক বাসিন্দার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে দিল্লি সাইবার সেলের পুলিশ।তদন্তের সুত্র ধরেই দিল্লি পুলিশ বনগাঁ এবং গোপালনগরের দুই সিমকার্ড বিক্রেতার হদিশ পায়।সোমবার দিল্লি সাইবার সেলের এক প্রতিনিধি দল বনগাঁয় আসে।এরপর বনগাঁ এবং গোপালনগর থানার পুলিশের সহায়তায় সৌরভ সাহা এবং পিন্টু পালকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.