রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাঙড়, শান্তি বজায় রাখতে মাইকিং করে প্রচার চালাল কাশিপুর থানার পুলিশ
দি নিউজ লায়ন; ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পর থেকেই রাজনৈতিক হিংসায় উত্তপ্ত ভাঙড়। কোথাও মারধর, বোমাবাজি এমনকি বাড়িতে আগুন জ্বালিয়ে দেওয়ারও অভিযোগ উঠতে শুরু করে। এবার সেই হিংসার ঘটনা আটকাতে শুক্রবার সকাল থেকেই জায়গায় জায়গায় অভিযান চালাল ভাঙড়ের কাশিপুর থানার পুলিশ। শান্তি বজায় রাখতে মাইকিং করেও প্রচার চালায় পুলিশ। রাজনৈতিক হিংসা ছড়ানোর অভিযোগে বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
জানা গিয়েছে ভোটের পর থেকেই নিমকুড়ি এবং জয়পুর গ্রামে রাজনৈতিক হিংসা শুরু হয়েছিল। আক্রান্ত হয়েছিলেন বেশ কিছু মানুষ। ভয়ে ঘরছাড়াও হয়েছেন অনেক মানুষ। এলাকায় আতঙ্ক দূর করতে ও শান্তির পরিবেশ বজায় রাখতে শুক্রবার সকাল থেকেই কাশিপুর থানার ওসি সমরেশ ঘোষের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী অভিযানে নেমে পড়ে। মাইকিং করে শান্তি বজায় রাখার জন্য চলতে থাকে প্রচার।
জয়পুর, নিমকুড়ি, ভগবানপুর,চালতাবেড়ি সহ ভাঙড়ের বিভিন্ন গ্রামে আড্ডার ঠেক ও মাচা ভেঙে গুড়িয়ে দেয় পুলিশ। হিংসার ঘটনায় জড়িত সন্দেহে ১০ জনকে আটক করেছে পুলিশ। আপতত এলাকায় এলাকায় ঘুরে শান্তি রক্ষার বার্তা দিল ভাঙড়ের কাশিপুর থানার পুলিশ।

Post a Comment