ভাঙড়ের হিংসা বিধ্বস্ত এলাকা পরিদর্শন করলেন ভাঙড়ের তৃণমূল প্রার্থী ডা. রেজাউল করিম
দি নিউজ লায়ন; সারা রাজ্য জুড়ে সবুজের ঝড় উঠলেও ভাঙড়ের তৃণমূল প্রার্থী কে হারিয়ে জয়লাভ করেন আইএসএফ প্রার্থী নওসাদ সিদ্দিকী।তার পর থেকে ভাঙড় জুড়ে বিভিন্ন যায়গায় অশান্তি দানা বাঁধে।কোথাও তৃণমূল কর্মী দের মারধর, বাড়িতে হামলা, এমনকি লুটপাট চালানোর অভিযোগ উঠেছে আইএসএফ কর্মীদের বিরুদ্ধে।অবশেষে বৃহস্পতিবার মাঠে নামলেন তৃণমূল নেতারা।
বৃহস্পতিবার ভাঙড়ের জয়পুর গ্রামের আক্রান্ত তৃণমূল কর্মীদের বাড়িতে হাজির হন ভাঙড়ের পরাজিত তৃণমূল প্রার্থী ডা.রেজাউল করিম সহ তৃণমূল নেতা আব্দুর রহিম,মিয়াদাদ, মিজানুর আলম, ফিরোজ সাঁপুই সহ অন্যান্ন নেতৃত্ব। যা দেখে কিছুটা আশ্বস্ত বোধ করছে তৃণমূল কর্মীরা। এদিন রেজাউল করিম পরিদর্শন শেষে বলেন, ভাঙড়ের কয়েকটি যায়গায় অশান্তির ঘটনা ঘটেছে।মুখ্যমন্ত্রীর নির্দেশ মতন এলাকায় পরিদর্শন করতে এসেছি আবারও আসব।তিনি আরও জানান, মুখ্যমন্ত্রী কে সবিস্তারে রিপোর্ট দেব।

Post a Comment