নবগ্রামে বিজেপি-তৃণমূল সংঘের্ষ নিহত ৩, গ্রেপ্তার ১১ - The News Lion

নবগ্রামে বিজেপি-তৃণমূল সংঘের্ষ নিহত ৩, গ্রেপ্তার ১১

 


দি নিউজ লায়ন;  জামালপুর থানার নবগ্রামে বিজেপি-তৃণমূল সংঘের্ষ ৩ জনের মৃত্যুর ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ধৃতদের মধ্যে ১০ জন বিজেপি সমর্থক। পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার দুপুরে নবগ্রামে বিজেপির শক্তিপ্রমুখ আশিস ক্ষেত্রপালের বাড়িতে হামলা চালায় তৃণমূলের লোকজন। তাঁর বাড়িতে ভাঙচুর চালানো হয়। আশিসের মা কাকলি ক্ষেত্রপাল ভাঙচুরে বাধা দেন। সেই সময় তাঁকে মারধর করা হয়। ভোজালি দিয়ে তাঁর গলায় কোপ মারা হয়। জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। হামলায় আশিসের বাবা অনিল ক্ষেত্রপাল ও কাকা মানস ক্ষেত্রপাল গুরুতর জখম হন। তাঁরা বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।


 হামলার খবর পেয়ে বিজেপি কর্মী-সমর্থকরা চারপাশ থেকে তৃণমূলের লোকজনকে ঘিরে ফেলে। দু’পক্ষের সংঘর্ষ শুরু হয়। সংঘের্ষ তৃণমূলের শাজাহান শা ওরফে সাজু ও বিভাস বাগ গুরুতর জখম হন। তাঁদেরও জামালপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে তাঁদের বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানেই ভরতির কিছুক্ষণ পর তাঁরা মারা যান। কাকলির মৃত্যুর ঘটনায় তাঁর প্রতিবেশী মামনি ক্ষেত্রপাল থানায় অভিযোগ দায়ের করেন। অন্যদিকে, আঝাপুর পঞ্চায়েতের সদস্য সুজিত মজুমদার দুই তৃণমূল কর্মীর মৃত্যু নিয়ে পুলিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি জানিয়েছেন, শাহাজাহান ও বিভাস আবির মেখে নবগ্রামে তালের রস খেতে যায়। বিজেপির লোকজন তাঁদের গালিগালাজ করে। প্রতিবাদ করায় তাঁদের লোহার রড ও লাঠি দিয়ে পেটানো হয়। ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। 


১১ জন ধৃতদের নাম দিলীপ সরেন, প্রদীপ সরেন, হারাধন মান্না, কানাই ক্ষেত্রপাল, দিলীপ বাগ, দুর্গা হেমব্রম, টুম্পা ঘোষ, বুধুন কিস্কু, লক্ষ্মী সরেন, মানি হেমব্রম, সরস্বতী হেমব্রম ও তরুণ ক্ষেত্রপাল। নবগ্রামের বিভিন্ন এলাকায় ধৃতদের বাড়ি। তরুণ ক্ষেত্রপাল তৃণমূল কর্মী। মঙ্গলবার ভোরে বাড়ি থেকে অভিযুক্তদের গ্রেপ্তার করে পুলিস। ঘটনার বিষয়ে উভয়পক্ষ থানায় অভিযোগ করেছে। তার ভিত্তিতে পৃথক ২টি খুনের মামলা রুজু হয়েছে। এদিনই ধৃতদের বর্ধমান আদালতে পেশ করা হয়। তদন্তের প্রয়োজনে দিলীপ সরেন, প্রদীপ ও তরুণকে ৭ দিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদন জানায় পুলিস। ধৃতদের ৩ দিন পুলিসি হেফাজতে পাঠানোর নিের্দশ দেন ভারপ্রাপ্ত সিজেএম। বাকিদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.