নবগ্রামে তৃণমূলের বিজয় মিছিলে হামলার অভিযোগ - The News Lion

নবগ্রামে তৃণমূলের বিজয় মিছিলে হামলার অভিযোগ

 


দি নিউজ লায়ন;   ভোটের ফল ঘোষণার পর থেকেই পূর্ব বর্ধমানের বিভিন্ন জায়গায় হিংসাত্মক ঘটনা ঘটে চলেছে।  তৃনমূল কংগ্রেসের অভিযোগ, এদিন বিকেলে বর্ধমানের জামালপুরের নবগ্রামে বিজয় মিছিল করছিলেন তৃণমূলের নেতা-কর্মীরা। অভিযোগ, সেই সময় বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা মিছিলে থাকা কর্মীদের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয় তাঁদের। গুরুতর জখম হন তিনজন। সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা দু’জনকে মৃত বলে ঘোষণা করে। এরপরই ক্ষোভে ফেটে পড়েন তৃণমূলের কর্মী-সমর্থকরা।


 অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি জানান। যদিও বিজেপি অভিযোগ অস্বীকার করেছে। অন্যদিকে এদিনই ওই একই এলাকার বাসিন্দা বিজেপির সমর্থক কাকলি ক্ষেত্রপালের বাড়িতে চড়াও হয় দুষ্কৃতীরা। ধারালো কিছু দিয়ে খুন করা হয় মহিলাকে। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় আরো দুইজনকে। তাঁর বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। পাল্টা বিজেপির অভিযোগ, এদিন তৃণমূল কর্মীরা গ্রামের ভিতর দিয়ে যাওয়ার সময় তাদের দলের শক্তি কেন্দ্রের প্রমুখ আশীষ ক্ষেত্রপালের মা কাকলি ক্ষেত্রপালের(৪৫) উপর আক্রমণ করে। যদিও তৃনমূল কংগ্রেস অভিযোগ অস্বীকার করে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.