মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৭০
দি নিউজ লায়ন; মেক্সিকোতে মেট্রো ট্রেন দুর্ঘটনায় নিহত ১৫, আহত ৭০। সোমবার রাত ১১টার দিকে (স্থানীয় সময়) এ দুর্ঘটনা ঘটে বলে সূত্রের খবর। স্থানীয় টেলিভিশন চ্যানেল মিলেনিও টিভিতে দুর্ঘটনার একটি ভিডিও প্রচার করা হয়। সেখানেও মেট্রোর ১২ লাইনটি ট্রেনসহ ভেঙে নিচে থাকা রাস্তা ও গাড়ির ওপর পড়তে দেখা যায়।সূত্রের খবর অনুযায়ী, ট্রেনসহ মেট্রোরেলের ব্রিজ ধ্বসে পড়ার পর পার্শ্ববর্তী আরেকটি ট্রেন লাইনচ্যুত হয়ে অলিভস স্টেশনে আঘাত করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া অন্য আরেকটি ভিডিওতে দুর্ঘটনার পরপরই ঘটনাস্থল থেকে জীবিতদের উদ্ধারে মেডিকেল ক্রু ও ফায়ার সার্ভিস কর্মীদের তৎপরতা চালাতে দেখা যায়। মেক্সিকো সিটির মেয়র ক্লাউডিয়া শেইনবাম বলেছেন, দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন এবং ভেঙে পড়া অংশের নিচে একটি গাড়ি এখনও আটকে রয়েছে। মেয়র তার টুইটারে আরো বলেন, ‘দুর্ভাগ্যক্রমে সেখানে এই হতাহতের ঘটনা ঘটেছে এবং আমি কমান্ড সেন্টার স্থাপনে কাজ করছি।’

Post a Comment