ভোট পরবর্তী হিংসায় বাদ পরল না নন্দীগ্রামও
দি নিউজ লায়নঃ ২মে ভোট গননা শেষ হওয়ার পর থেকে বিভিন্ন জায়গায় দেখা গেছে হিংসার ছবি। বাদ প্ররেনি নন্দীগ্রামও। ভোট গণনার দিন থেকে নন্দীগ্রামে হামলা চালাচ্ছে তৃণমূল। এমনটাই অভিযোগ শুভেন্দু অধিকারীর অনুগামীদের। যেসব বুথে বিজেপি এগিয়ে ছিল, বেছে বেছে সেইসব বুথের শুভেন্দু অনুগামীদের বাড়িতে হামলা করা হচ্ছে বলে অভিযোগ। সোমবার রাতেও একাধিক জায়গায় এই হামলা চলে বলে অভিযোগ করা হয়েছে।
শুভেন্দু অধিকারী হামলার প্রতিবাদ করে একটি ভিডিও টুইট করেছেন। সেখানে তিনি লিখেছেন, নন্দীগ্রামে কেন্দামারিতে বিজেপির মহিলা কর্মীদের ওপরে বর্বরোচিত হামলা চালিয়েছে তৃণমূলে দুষ্কৃতীরা। মহিলাদের সুরক্ষা নিশ্চিত করার বদলে তাদের ওপরে নৃশংস অত্যাচার চালাচ্ছে তৃণমূল। তাঁর প্রশ্ন পশ্চিমবঙ্গের আসন পরিবর্তন না করার এটাই কি পাওনা সাধারণ মানুষের?

Post a Comment