পলাশপাই খালে ঝাঁকে ঝাঁকে ভাসছে মরা মাছ - The News Lion

পলাশপাই খালে ঝাঁকে ঝাঁকে ভাসছে মরা মাছ

 


দি নিউজ লায়ন;  যখন ঘূর্ণিঝড় নিয়ে মানুষ ভয় ও আতঙ্কের মধ্যে রয়েছেন ঠিক সেইসময় বুধবার সকালে পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর দুই নম্বর ব্লকের পলাশপাই খালে ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভাসছে। যা দেখে আতঙ্কিত হয়ে পড়েনএলাকার বাসিন্দারা। এর আগে কোনদিন এভাবে পলাশপাই খালে মরা মাছের মৃত্যুর মিছিল কেউ দেখেনি। 


গ্রামবাসীরা বিষয়টি দেখার পর স্থানীয় মৎস্য দপ্তর কে বিষয়টি জানান। কি কারনে ওইখালে  ঝাঁকে ঝাঁকে মরা মাছ ভেসে আসছে তা নিয়ে কেউ কিছু বলতে পারছেনা। নদীতে জল বেশি নেই তা সত্ত্বেও কেন এরকম ঘটনা ঘটলো তা নিয়ে চিন্তায় পড়েছেন এলাকার বাসিন্দারা। যাঁরা ওইখালে মাছ ধরে সংসার চালায় তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে । স্থানীয় মৎস্য দপ্তরের আধিকারিকরা বিষয়টি খতিয়ে দেখবেন বলে স্থানীয় বাসিন্দাদের জানিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.