চণ্ডীপুরের বিভিন্ন প্লাবিত অঞ্চল পরিদর্শন করলেন সোহম চক্রবর্তী
দি নিউজ লায়ন; বুধবার ইয়াশ ঘুর্নিঝড়ের তান্ডব চলাকালীনই সকাল থেকেই নিজের বিধানসভা কেন্দ্র চণ্ডীপুরের বিভিন্ন প্লাবিত অঞ্চল পরিদর্শন করলেন এলাকার বিধায়ক সোহম চক্রবর্তী । প্রবল বর্ষা ও নদীর জলে প্লাবিত ক্ষতিগ্রস্ত এলাকা গুলিতে যত দ্রুত সম্ভব জনজীবন স্বাভাবিক করার প্রক্রিয়া শুরু করেন তিনি । চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী জানিয়েছেন, অসহায় এই মানুষ গুলোর পাশে তিনি নিজের সাধ্য মত সামর্থ নিয়ে দাঁড়াবেন।
প্রশাসনিক ও সরকারি ভাবে কি ভাবে এনাদের সাহায্য করা যায় তার উদ্যোগ নেবেন বলে জানান। অত্যন্ত কঠিন সময়ে বিধায়ক কে পাশে পেয়ে অনেকটা স্বস্তিতে গ্রামবাসীরা। তারা বলছেন কার্যত ঝুঁকি নিয়ে দাঁড়িয়ে থেকে উদ্ধারকাজ পরিচালনা করেছেন বিধায়ক যেকোনো প্রয়োজনের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এতে তারা অনেকটাই নিশ্চিন্ত হতে পেরেছেন। ইতিমধ্যেই ওই এলাকায় সরকারি সাহায্য পৌঁছে গিয়েছে প্রশাসনিক আধিকারিকরা ঘটনাস্থলে রয়েছেন।

Post a Comment