রামগড় গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল - The News Lion

রামগড় গ্রাম পঞ্চায়েত দখলের পথে তৃণমূল

 


দি নিউজ লায়ন;  গত পঞ্চায়েত নির্বাচনে ঝাড়গ্রাম জেলার বিনপুরএক ব্লকের লালগড় থানার অন্তর্গত রামগড় গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে আটটি আসনে জয়লাভ করে ওই গ্রাম পঞ্চায়েতের ক্ষমতা দখল করে বিজেপি । রামগড় গ্রাম পঞ্চায়েতের ১৪ টি আসনের মধ্যে বিজেপি ৮ টি আসনে জয়লাভ করেছিল এবং তৃণমূল কংগ্রেস ৬ আসনে জয়লাভ করেছিল । 


মঙ্গলবার রামগড় গ্রাম পঞ্চায়েতের রামগড় পূর্ব সংসদ থেকে নির্বাচিত বিজেপির পঞ্চায়েত সদস্য তাপসী চালক ,রসিক ডাঙা থেকে নির্বাচিত বিজেপির পঞ্চায়েত সদস্য অপর্না সাহা তৃণমূল কংগ্রেসের রামগড় কার্যালয়ে গিয়ে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করে । যার ফলে ওই গ্রাম পঞ্চায়েতে বিজেপির ৮ টি আসন থেকে দু'টি আসন কমে ৬ টি হয় এবং তৃণমূল কংগ্রেসের ৬ টি থেকে ২ টি  বেড়ে হয় ৮ টি।যার ফলে লালগড়ের রামগড় গ্রাম পঞ্চায়েতটি বিজেপির হাতছাড়া হতে চলেছে ।


 দখল করতে চলেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের বিনপুর এক ব্লকের সভাপতি শ্যামল মাহাতো বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া দুই জন পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেন । তিনি বলেন লকডাউন পরিস্থিতি চলছে লকডাউন পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর রামগড় গ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে নিয়ম মেনে তৃণমূল কংগ্রেস অনাস্থা আনবে ।


 তিনি বলেন যারা বিধানসভা নির্বাচনের সময় তৃণমূল কংগ্রেস ছেড়ে চলে গিয়েছিল এমন বহু মানুষ তৃণমূল কংগ্রেস ফেরার জন্য যোগাযোগ করছেন । দলের রাজ্য নেতৃত্ব জেলা নেতৃত্ব যেমন নির্দেশ দিবেন সেই নির্দেশ মেনে আমরা তাদেরকে দলে নেব । আগামী দিনে লালগড়ে আর বিজেপির কোনো অস্তিত্বই থাকবে না বলে তিনি জানান।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.