‘কৃষ ৪’ ছবিটির কাজ শেষে হৃত্বিক ও রণবীরকে এক সিনেমায় অভিনয় করানোর কথা ভাবছেন রাকেশ রোশন - The News Lion

‘কৃষ ৪’ ছবিটির কাজ শেষে হৃত্বিক ও রণবীরকে এক সিনেমায় অভিনয় করানোর কথা ভাবছেন রাকেশ রোশন

 


দি নিউজ লায়ন;  ‘কৃষ ৪’ ছবিটির কাজ শেষে হৃত্বিক ও রণবীরকে এক সিনেমায় অভিনয় করানোর কথা ভাবছেন রাকেশ রোশন। শিগগিরই এ বিষয়ে ঘোষণা দেবেন বলে জানা যায়। খুব দ্রুতই তাদের একসঙ্গে পর্দায় দেখা যাবে৷  সূত্রের খবর, জনপ্রিয় এই দুই অভিনেতাকে একসঙ্গে করার দায়িত্ব নিয়েছেন রাকেশ রোশন। সম্প্রতি ঋষি কাপুরের মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।


রাকেশ জানান, ‘আমি এবং আমার স্ত্রী পিংকি, দিন কয়েক আগে রণবীরের পরিবারের সঙ্গে দেখা করে এসেছি। সেখানে আমাদের সঙ্গে নীতু, রণবীর এবং রিধিমার দেখা হয়েছিল। আমরা মোটেও পরিবেশকে কোনভাবেই ভারী করার চেষ্টা করিনি। প্রায় দুই থেকে তিন ঘণ্টা মজার সময় কাটিয়েছে।’‘আমি রণবীরকে তার বাবার সাথে আমার নানা গল্প শুনিয়েছি। আগে প্রায় প্রতিটি উৎসবেই রণবীর আমাদের বাড়িতে যেত। তার এবং হৃত্বিকের ছোটবেলা থেকেই দারুণ সম্পর্ক। এখন আমার ইচ্ছা দুজনকে একই সঙ্গে একটি সিনেমাতে দেখার।’ 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.