রাজ্যপালের অসম সফর পরিকল্পিত নাটক, অভিযোগ তৃণমূলের
দি নিউজ লায়ন; রাজ্যপালের অসম সফর পরিকল্পিত নাটক। কোচবিহারের একজন বিজেপি কর্মী ও ঘরছাড়া নয়। অসমে বাড়ি থেকে ধরে এনে ক্যাম্প ভর্তি করা হয়েছে কারণ রাজ্যপাল আসবেন তাই। অভিযোগ তৃণমূলের। অসমের ধুবড়ি জেলার এম ভি স্কুল। বারং বার বলা হয়েছে বাংলায় সন্ত্রাসের কারণে এই বিদ্যালয়ে নাকি আশ্রয় নিয়েছেন ঝাউ কুঠি, রামপুর এলাকার তিন শতাধিক মানুষ। তারা নাকি যেতেই পারছেন না নিজেদের বাড়িতে। শুক্রবার তাদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু তার আগেই দেখা গেল অভিনব এক দৃশ্য।
এই বিদ্যালয় থেকে ঠিক দুই কিলোমিটারের মধ্যেই তুফানগঞ্জ সীমান্ত সংলগ্ন এলাকা ঝাউ কুঠি। সেখান থেকেই এদিন সকালে দলে দলে লোক আসছে বিদ্যালয়ে, কারণ রাজ্যপাল আসবেন তাই। ঝাউ কুঠির বাসিন্দা মেঘু দাস, তাকে দেখা গেল সাইকেল নিয়ে ঢুকতে, রীতিমতো সুরক্ষা বলয় দিকে ঢুকে আস্তে আস্তে তিনি চলে গেলেন একটি ঘরে। তারপর রাজ্যপালের ঢুকতেই নাটকের শুরু, কান্নাকাটি করে পা ভেজালেন রাজ্যপালের। তার দাবি 30 তারিখ তার মা মারা গেছেন, তিনি এই মুহূর্তে গুরু দশায় রয়েছেন, কিন্তু বাড়ি যেতে পারছেন না। অথচ বাস্তব চিত্রটা সম্পূর্ণ আলাদা। যখন তিনি তার বাড়ি থেকে ক্যাম্পে আসছিলেন তখন সাংবাদিকদের সামনে তিনি স্বীকার করেন, সন্ধ্যার পরে এই ক্যাম্পে কেউ থাকেনা।
সবাই যে যার মত বাড়ি চলে যায় সকালে বা দুপুরে খাওয়ার জন্য আসে। আসাম সরকারের তরফ থেকে দুবেলা খাবার দেওয়া হচ্ছে। তিনিও বাড়ি থেকে এসেছেন, রাজ্যপালকে দেখতে। যদিওবা এই বিষয়ে কোন প্রশ্নের উত্তর দেননি বিজেপির কোন নের্তৃত্ব, বরং উপস্থিত সাংসদ ও বিধায়ক এই প্রশ্ন করায় সরাসরি ক্যামেরার সামনে থেকে সরে যান। এই বিষয়ে তীব্র কটাক্ষ করেন জেলা তৃণমূল কংগ্রেসের মুখপাত্র শিবু পাল। তিনি বলেন ইতিমধ্যেই যারা আসামে আশ্রয় নিয়েছিল তাদের তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বাড়িতে ফিরিয়ে আনা হয়েছে। সুতরাং রাজ্যপালের এই নাটক করার কোন যুক্তি ছিল না।

Post a Comment