অক্সিজেন কনসেনট্রেটর প্রানায়াম আশার আলো দেখাচ্ছে - The News Lion

অক্সিজেন কনসেনট্রেটর প্রানায়াম আশার আলো দেখাচ্ছে

 


দি নিউজ লায়ন; করোনা সংক্রমনের মাঝে অক্সিজেনের সমস্যা বেশি করে ভাবাচ্ছে করণা আক্রান্ত রোগীদের। এই সমস্যা মেটাতে কম দামে পোর্টেবল অক্সিজেন কনসেনট্রেটর বানিয়ে ফেললেন দুর্গাপুর ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজির ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক শিবেন্দু শেখর রায়। সূত্রের খবর এই মেশিনটির নাম দেওয়া হয়েছে প্রনায়াম। ইতিমধ্যে এই মেশিন ফুলেশ্বরের সঞ্জীবন হাসপাতাল পরীক্ষামূলক ভাবে ব্যবহার শুরু হয়েছে।


করোনা সংক্রমনের দ্বিতীয় ঢেউয়ে করোনা আক্রান্ত রোগীদের অক্সিজেনের প্রয়োজন ব্যাপকভাবে বাড়ছে। যদিও বেশিরভাগ ক্ষেত্রেই অক্সিজেনের একটা অভাব দেখা দেওয়ায় চিকিৎসা পরিষেবা দিতে রীতিমত হিমশিম খাচ্ছে চিকিৎসকেরা ‌ আর রাজ্যের এই পরিস্থিতির মাঝে অধ্যাপক শিবেন্দু শেখর রায়ের অক্সিজেন কনসেনট্রেটর আশার আলো দেখাচ্ছে চিকিৎসকদের। চিকিৎসকদের বক্তব্য বিদ্যুৎ চালিত এই মেশিন ব্যাটারি সাহায্য ব্যবহার করা যাবে এমনকি বিদেশ থেকে আমদানি করা কনসেনট্রেটরের থেকেও অনেক কম দামে এই মেশিন পাওয়া যাবে। 


এই প্রসঙ্গে সঞ্জীবন হাসপাতালের অধিকর্তা ডাঃ শুভাশিস মিত্র জানান এই মেশিনের সাহায্যে বাতাস থেকে অক্সিজেন নিয়ে কনসেনট্রেট করে পাঠানো হয়। এই মিশিন থেকে মিনিটে ৫/১০ লিটার অক্সিজেন পাওয়া যায়। তিনি জানান আমাদের হাসপাতালকে একটি মেশিন দেওয়া হয়েছে। আমরা মেশিনটিকে ক্লিনিক্যাল ট্রায়ালে করে দেখছি এই মেশিন কোভিড রোগীদের ক্ষেত্রে কতটা কাজ করে। তিনি জানান আমরা আরো কয়েকটি মেশিন আনাবো। যদি এটা ভালো কাজ করে তাহলে সরকারের কাছে আবেদন করব যাতে বেশি মাত্রায় ভর্তুকি দেওয়া হয় মানুষ প্রয়োজনে কিনতে পারে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.