করোনা আবহের জেরে অনির্দিষ্টকালের জন্য ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা বন্ধ করে দিল কর্তৃপক্ষ
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলায় করোনা সংক্রমণে আক্রান্তের সংখ্যা ক্রমশ বেড়েই চলছে।ঝড়গ্রামের জেলাশাসক জয়সি দাশগুপ্ত করোনা সংক্রমণে আক্রান্ত হয়েছেন। বিনপুর এক ব্লকের বিডিও করোনা সংক্রমনে আক্রান্ত হয়েছেন।তাকে কোলকাতার একটি করোনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। করোনা পরিস্থিতির জন্য বুধবার থেকে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা বন্ধ করে দিয়েছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ।
বন বিভাগের অধীন ওই মিনি চিড়িয়াখানা টি অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে।করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা চালু করা হবে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।যেভাবে করোনার প্রভাব বাড়ছে তার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ কোন ঝুঁকি নিতে চায় নি।ওই চিড়িয়া খানাতে থাকা হাতি,হরিণ,বিভিন্ন পাখি সহ সমস্ত পশু ও পাখিদের সুস্থ রাখার জন্য চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করেছে।তাই করোনা পরিস্থিতির জন্য অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা।

Post a Comment